NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

অলিম্পিকে এসে পার্কে ঘুমাচ্ছেন সোনাজয়ী সাঁতারু


খবর   প্রকাশিত:  ০৯ আগস্ট, ২০২৪, ০৪:১৬ এএম

অলিম্পিকে এসে পার্কে ঘুমাচ্ছেন সোনাজয়ী সাঁতারু

প্যারিস অলিম্পিক শুরুর পর থেকেই গেমস ভিলেজ নিয়ে সমালোচনা হয়ে আসছে। অ্যাথলেটদের জন্য থাকার ব্যবস্থা বেশ বাজে বলে অনেকেই মন্তব্য করেছেন। এতটাই বাজে যে গরম সহ্য করতে না পেরে সোনাজয়ী সাঁতারুকে পার্কে ঘুমাতে দেখা গেছে।

পার্কে ঘুমানো সেই সাঁতারু হচ্ছেন ১০০ মিটার ব্যাকস্ট্রোকের সোনাজয়ী থমাস সেক্কন।

ইতালির এই সাঁতারুকে সাদা এক তোয়ালে পেতে ঘুমাতে দেখা গেছে। থমাসের ঘুমানোর ছবি শেয়ার করেন সৌদি আরবের রোয়ার হুসেন আলিরেজা। তার এই ছবি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে প্যারিস অলিম্পিক।

 

গেমস ভিলেজের পরিস্থিতি নিয়ে থমাস অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

গেমস ভিলেজে নেই কোনো এয়ার কন্ডিশনের ব্যবস্থা। যার কারণে প্রচুর গরম বলে জানা গেছে। সঙ্গে খাবারও নাকি খুব বাজে। এ সব কারণেই ইতালিয়ান সাঁতারু বাইরে ঘুমাতে গিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।
‍শুধু তিনি নন, আরো অনেকে এমনটা করেন বলে জানিয়েছেন।

 

বাসায় থাকলে সাধারণত দুপুরে ঘুমানোর অভ্যাস আছে থমাসের। কিন্তু এখানে গরমের কারণে টিকতে না পারায় দুপুরে বাইরে গিয়ে ঘুমান তিনি। ঘুমের বিষয়ে তিনি বলেছেন,‘সাধারণত, বাড়িতে থাকলে দুপুরে আমি সব সময় ঘুমাই। কিন্তু এখানে গরম ও আওয়াজের কারণে তা হচ্ছে না।

ভিলেজে কোনো এয়ার কন্ডিশনের ব্যবস্থা নেই। এ কারণে প্রচুর গরম। সঙ্গে বাজে খাবার। এ কারণেই অনেক অ্যাথলেট ভিলেজ ছাড়ছেন। এটা কোনো অজুহাত নয়। এখানে কি হচ্ছে অনেকেই জানে না, তবে এটাই বাস্তবতা।’ 

 

১০০ মিটার ব্যাকস্ট্রোকে শুধু সোনাই জেতেননি, ৪ গুণিতক ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ব্রোঞ্জ পদকও জিতেছেন থমাস। গেমস ভিলেজের ভেতরে পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের টেনিস তারকা কোকো গফও অভিযোগ করেছিলেন। মেয়েদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জয়ী অস্ট্রেলিয়ার সাঁতারু আরিয়ান টিটমার্স বলেছেন,‘এ রকম ভিলেজে থাকলে ভালো খেলা সত্যি কঠিন।’