NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

সোনার লড়াইয়ে নামার আগেই বিশ্বরেকর্ড যুক্তরাষ্ট্রের অ্যাথলেটদের


খবর   প্রকাশিত:  ০৪ আগস্ট, ২০২৪, ০৭:৫৩ এএম

সোনার লড়াইয়ে নামার আগেই বিশ্বরেকর্ড যুক্তরাষ্ট্রের অ্যাথলেটদের

ফাইনালের জন্যই সেরাটা জমিয়ে রাখেন ক্রীড়াবিদরা। তবে যুক্তরাষ্ট্রের ট্র্যাক অ্যান্ড ফিল্ডদের অ্যাথলেটরা যেন ব্যতিক্রম। জিততে হলে শুরু থেকেই নিজেদের সেরাটা দিতে হবে, এমনটাই যেন মনেপ্রাণে বিশ্বাস করেন তারা।

তা না হলে ৪ গুণিতক ৪০০ মিটারের মিক্সড রিলের হিটে বিশ্বরেকর্ড গড়তে যাবেন কেন।

গতকাল স্তাদে দে ফ্রান্সের ট্র্যাকে নেমে হিটেই বিশ্বরেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের ভার্নন নরউড, শামিয়ের লিটল, ব্রাইস ডেডমোন ও কাইলিন ব্রাউন। 

 

যুক্তরাষ্ট্রের অ্যাথলেটরা ট্র্যাকে ঝড় তুলে ৪ গুণিতক ৪০০ মিটার রিলে শেষ করেন ৩ মিনিট ০৭.৪১ সেকেন্ডে। আর তাতেই পূর্বের রেকর্ড যায় ভেঙে। আগের রেকর্ডটিও ছিল যুক্তরাষ্ট্রেরই।

পূর্বসূরিদের রেকর্ড ভেঙে এবার নিজেদের করে নিলেন নরউড, লিটল, ডেডমোন ও ব্রাউন।

 

গত বছর বুদাপেস্টে বিশ্বরেকর্ডটি গড়েছিলেন যুক্তরাষ্ট্রের জাস্টিন রবিনসন, রোজি ইফিং, ম্যাথু বোলিং, অ্যালেক্সিস হোমলেস ও রায়ান উইলি। সময় নিয়েছিলেন ৩ মিনিট ০৮.৮০ সেকেন্ডে। মিক্সড ইভেন্টে দুজন নারী ও পুরুষ দৌড়ানোর নিয়ম হলেও হিট ও ফাইনালের মাঝে একজন বদলি খেলোনোর সুযোগ থাকায় বুদাপেস্টে পাঁচজন ছিলেন যুক্তরাষ্ট্রের দলে।

সোনার লড়াইয়ে অবশ্য দৌড়াননি উইলি।