NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

কোটা আন্দোলনে নিহতদের প্রতি শোক এবং সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৪, ০১:২০ এএম

কোটা আন্দোলনে নিহতদের প্রতি শোক এবং  সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চলমান আন্দোলনে নিহতদের প্রতি শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, ‘স্বজন হারানোর কষ্ট আমার থেকে ভালো আর কেউ জানে না।’ 

তিনি সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে যথাসম্ভব সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর ভাষণ শুরু হয়।

কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে জাতির উদ্দেশে এই ভাষণ দেন শেখ হাসিনা। এই ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

 

প্রায় ১০ মিনিটের ভাষণে তিনি অভিভাবক, শিক্ষকসহ কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দেন।

তিনি বলেন, কোটা সংস্কারের সঙ্গে সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই।

তবে সন্ত্রাসীরা এই আন্দোলনের ভেতরে প্রবেশ করে এসব হত্যা, লুটপাট করেছে। এ ঘটনায় যারাই জড়িত হোক তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।