NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

পেরুতে পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে, মৃত ২৫


খবর   প্রকাশিত:  ৩১ জুলাই, ২০২৪, ১০:২৫ পিএম

পেরুতে পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে, মৃত ২৫

উত্তর পেরুর পাহাড়ি রাস্তা থেকে একটি বাস খাদে পড়ে গিয়ে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ সোমবার এই খবর জানিয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

স্থানীয় কর্মকর্তা ওলগা বোবাডিলা আরপিপি রেডিওকে বলেছেন, ঘটনাটি রবিবার গভীর রাতে কাজামার্কার আন্দিয়ান অঞ্চলের একটি পাহাড়ি রাস্তায় ঘটে।

রাস্তাটির বিভিন্ন অংশে গর্ত ছোট-বড় ছিল এবং বাসটি প্রায় ২০০ মিটার (প্রায় ৬৫০ ফুট) গভীরে পড়ে গিয়েছিল। এ দুর্ঘটনায় প্রথমে মৃতের সংখ্যা ২৩ জন বললেও পড়ে তা ২৫ জনে সংশোধন করা হয়।

 

পৌরসভার কর্মকর্তা জেইম হেরেরা বলেন, ৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি একটি নদীর ধারে পড়ে যায় এবং যাত্রীদের কয়েকজন পানিতে ভেসে গেছে। উদ্ধারকর্মীরা ও দমকলকর্মীরা দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দেশটির সেলেনডিন পৌরসভা ৪৮ ঘণ্টা শোক ঘোষণা করেছে।

 

দ্রুতগতি, রাস্তার খারাপ অবস্থা, রক্ষণাবেক্ষণের অভাব এবং ট্রাফিক নিয়মের দুর্বল প্রয়োগের কারণে পেরুর রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত বছরও দেশটিতে দুর্ঘটনায় তিন হাজার ১০০ জনেরও বেশি মৃত্যু ঘটেছে। বাসটি রাস্তায় চলাচলের উপযোগী ছিল কি না তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।