NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

আজ গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবে আন্দোলনকারীরা


খবর   প্রকাশিত:  ১৭ জুলাই, ২০২৪, ১০:৩২ এএম

আজ গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবে আন্দোলনকারীরা

পুলিশ ও ছাত্রলীগের হামলায় ছয় শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে সারাদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবেন আন্দোলনকারীরা।

বুধবার (১৬ জুলাই) সারা দেশে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

সমন্বয়করা বলেন, নিহতদের জন্য আজ বুধবার বেলা ২টায় রাজু ভাষ্কর্যের পাদদেশে ‘গায়েবানা জানাজা ও কফিন মিছিল’ অনুষ্ঠিত হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সব শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলায় জেলায় গায়েবানা জানাজা ও কফিন মিছিল পালন করার আহ্বান জানিয়েছে।

 

 

এর আগে দিনভর সংঘর্ষ ও প্রাণহানির পর মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে কোনো কর্মসূচি ঘোষণা না করেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে চলে যান কোটাবিরোধী আন্দোলনকারীরা।