NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

ক্ষমা চেয়েও লাভ হলো না, হরভজনদের বিরুদ্ধে থানায় অভিযোগ


খবর   প্রকাশিত:  ১৭ জুলাই, ২০২৪, ১০:২০ এএম

ক্ষমা চেয়েও লাভ হলো না, হরভজনদের বিরুদ্ধে থানায় অভিযোগ

লেজেন্ডস টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর মজার ছলে উদ্‌যাপন করেছিলেন ভারতের সাবেক চার ক্রিকেটার হরভজন সিং, যুবরাজ সিং, সুরেশ রায়না ও গুরকীরত মান। ‘তবা তবা’ গানের সঙ্গে তাল মিলিয়ে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের মতো উদ্‌যাপন করেছিলে তারা।

এভাবে উদ্‌যাপনের রিল ভিডিও করে ভারতীয় ক্রিকেটাররা বোঝাতে চেয়েছিলেন ১৫ দিনের টুর্নামেন্টে খেলে তাদের শরীর ব্যথায় জর্জরিত। তবে তাদের উদ্‌যাপন মানতে পারছেন না অনেকে।

তাই সমালোচনার ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে। পরে অবশ্য সামাজিক মাধ্যমে নিজেদের কর্মের জন্য ক্ষমা চেয়েছেন হরভজন। কিন্তু ক্ষমা চেয়েও লাভ হলো না তাদের।

 

শারীরিক প্রতিবন্ধীদের অপমান করা হয়েছে এমন অভিযোগ এনে চার ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা একটি সংস্থার কর্তা আরমান আলি নয়াদিল্লির অমর কলোনির থানায় অভিযোগ দায়ের করেছেন।

 

শুধু হরভজন-যুবরাজদের বিরুদ্ধেই অভিযোগ করেননি আরমান, সন্ধ্যা দেবনাথনের বিরুদ্ধেও করেছেন। মেটা ইন্ডিয়ার সহ-সভাপতি ভিডিওটির বিষয়ে কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেছেন আরমান। এর আগে ভারতের প্যারা অ্যাথলেট মানসী জোসি হরভাজানদের এমন কাজের জন্য সমালোচনা করেন।

নারী ব্যাডমিন্টন তারকার মতে, যুবরাজ-রায়নাদের কাছ থেকে এমনটা কখনো আশা করেননি।