NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

শাহরুখের সিনেমায় ‘ভিলেন’ অভিষেক, নিশ্চিত করলেন অমিতাভ


খবর   প্রকাশিত:  ০৮ আগস্ট, ২০২৪, ০৩:৪৭ পিএম

শাহরুখের সিনেমায় ‘ভিলেন’ অভিষেক, নিশ্চিত করলেন অমিতাভ

বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে খলনায়ক হয়ে পর্দায় আসছেন অভিষেক বচ্চন। শাহরুখকন্যা সুহানা খানের আসন্ন চলচ্চিত্র ‘দ্য কিং’-এ ভিলেনরুপে হাজির হবেন অমিতাভপুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন অমিতাভ বচ্চন। 

একজন ভক্তের শেয়ার করা একটি পোস্ট নিজের এক্সে (টুইটার) শেয়ার করেছেন অমিতাভ যেখানে উল্লেখ করা রয়েছে যে অভিষেক শাহরুখের বিপরীতে ভিলেন হতে যাচ্ছেন।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন শাহরুখকন্যা সুহানা খান।

 

মঙ্গলবার (১৬ জুলাই) পোস্টটি শেয়ার করে অভিষেককে শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ। লিখেছেন, ‘শুভকামনা অভিষেক। এটাই সময়।

 

এর আগে ‘কাভি আলভিদা না  কেহেনা’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছেন অভিষেক বচ্চন। দুটি সিনেমাই ছিল ব্যবসাসফল। এবার শাহরুখ ও সুহানা খানকে নিয়ে তৈরি সুজয় ঘোষের নতুন সিনেমায় ভিন্ন রুপে দেখা যাবে তাকে।

সম্প্রতি শাহরুখ খান তার এক্স অ্যাকাউন্টে (টুইটার) একটি ভিডিও শেয়ার করেছেন।

যেখানে দেখা গেছে, সিনেমাটোগ্রাফার সন্তোষ শিবনের কান পুরস্কার প্রাপ্তিতে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আর সেই ভিডিওতেই শাহরুখের পাশের টেবিলে দেখা গেছে ‘দ্য কিং’-এর চিত্রনাট্য! সেখান থেকেই অনুরাগীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এর আগেই অবশ্য জানা গেছে যে শাহরুখ খান তার মেয়ের সিনেমায় অভিনয় করতে চলেছেন। মেয়ে সুহানাকে ক্যারিয়ারে ‘সুপারহিট’ দিতে চেষ্টার কমতি রাখছেন না কিং খান। তবে এবার অভিষেকের নাম প্রকাশ্যে আসায় ‘দ্য কিং’ ঘিরে দর্শক উন্মাদনা আরো বাড়বে, তা বলাই বাহুল্য।