NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

অস্ত্রোপচার প্রয়োজন বার্সেলোনা ডিফেন্ডারের


খবর   প্রকাশিত:  ১৬ জুলাই, ২০২৪, ১১:২৮ এএম

অস্ত্রোপচার প্রয়োজন বার্সেলোনা ডিফেন্ডারের

চোটের কারনে কিছু সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যাচ্ছেন রোনাল্ড আরাউহো। হ্যামস্ট্রিংয়ের চোটে অস্ত্রোপচারের দরকার লাগতেছে উরুগুয়ের ডিফেন্ডারের। অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব বার্সেলোনা।

কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে ব্রাজিলের বিপক্ষে ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছিলেন উরুগুয়ের আরাউহো।

পরে জানা যায় ডান হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট পেয়েছেন তিনি। সেরে উঠতে যেতে হবে শল্যবিদের ছুরি-কাঁচির নিচে। আগামী কয়েক দিনের মধ্যে ফিনল্যান্ডে বার্সেলোনা চিকিৎসক দলের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার হবে।

 

কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে সে ব্যাপারে বার্সেলোনার পক্ষ থেকে কিছু জানানো না হলেও চার মাস বাইরে থাকতে হবে বলে খবর দিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম।