NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

রেকর্ড গড়ে ট্রফির রাজত্ব বাড়ালেন মেসি


খবর   প্রকাশিত:  ১৭ জুলাই, ২০২৪, ১০:৩১ এএম

রেকর্ড গড়ে ট্রফির রাজত্ব বাড়ালেন মেসি

ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে সব স্বপ্ন পূরণ হয়েছে লিওনেল মেসির। অপূর্ণতা ঘোচানোর সঙ্গে সঙ্গে নতুন নতুন রেকর্ডেও নাম লেখাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক।

আজ কোপা আমেরিকার ফাইনালে মাঠে নামার সঙ্গে সঙ্গেই যেমন একটি রেকর্ড গড়েছেন মেসি। কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমে সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের কীর্তি গড়েছেন তিনি।

একুশ শতকে কোপা আমেরিকার ফাইনালের একাদশে সুযোগ পাওয়া বয়স্ক খেলোয়াড় তিনি। ৩৭ বছর ২০ দিন বয়সে রেকর্ডটি গড়েন।

 

রেকর্ড গড়ার ম্যাচে দুসংবাদ পেতে হয়েছে মেসিকে। গোড়ালির চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে।

মাঠ ছাড়ার সময় কাঁদছিলেন তিনি। ডাগআউটের সিটে বসেও তার কান্না থামছিল না। তবে কিছুক্ষণ পরেই তার কান্না আনন্দে রূপ নিয়েছে। লাউতারো মার্তিনেজের গোলে কোপা আমেরিকায় রেকর্ড সর্বোচ্চ ১৬ বারের চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা।

 

ট্রফির রাজত্বের রাজা আগে থেকেই ছিলেন মেসি। এবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ট্রফি জিতে রাজত্বটা বাড়িয়ে নিয়েছেন তিনি। কাতার বিশ্বকাপ জিতে ব্রাজিলের ডিফেন্ডার দানি আলভেজকে (৪৩) পেছনে ফেলে ক্যারিয়ারে সর্বোচ্চ ৪৪ ট্রফি জয়ের রেকর্ড গড়েছিলেন আটবারের ব্যালন ডি অর জয়ী। এবার সেই রাজত্বটাই বাড়িয়ে নিলেন তিনি। আজ কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়ে ৪৫ শিরোপার মালিক হয়েছেন ইন্টার মায়ামির প্লেমেকার।

দুজনের পরে ৩৯ ট্রফি জিতে তিনে আছেন স্পেনের কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা।