NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

ডোনাল্ড ট্রাম্পের উপর হামলায় প্রধানমন্ত্রীর নিন্দা


খবর   প্রকাশিত:  ১৪ জুলাই, ২০২৪, ১১:১৭ পিএম

ডোনাল্ড ট্রাম্পের উপর হামলায় প্রধানমন্ত্রীর নিন্দা

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর গুলিবর্ষণের ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমেরিকার মত গণতান্ত্রিক রাষ্ট্রে একজন রাষ্ট্রপতি প্রার্থীর উপর এমন হামলার ঘটনাকে তিনি অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন। রবিবার (১৪ জুলাই) বিকেল ৪টায় গণভবনে চীন সফর নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। 

এর আগে শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হয়।

হামলায় আহত হন ট্রাম্প। এ ঘটনায় হামলাকারীসহ ২ জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো একজন। 

 

হামলার পর ট্রাম্পকে হাসপাতালে নেওয়া হয়।

হামলার পর থেকে ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দেয়। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে বলে দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। 

 

রিপাবলিকান প্রচারণা শিবির শনিবার ওই হামলার পর জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প এখন ভালো আছেন এবং একটি হাসপাতালে তার শারীরিক অবস্থার পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।