NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

টানা তৃতীয় মেয়াদে টোকিওর গভর্নর নির্বাচিত হলেন কোইকে


খবর   প্রকাশিত:  ০৯ জুলাই, ২০২৪, ০২:৩৩ এএম

টানা তৃতীয় মেয়াদে টোকিওর গভর্নর নির্বাচিত হলেন কোইকে

জাপানের রাজধানী টোকিওর গভর্নর নির্বাচিত হয়েছেন ইউরিকো কোইকে। টানা তৃতীয়বারের মতো তিনি নির্বাচিত হয়েছেন। রবিবারই (৭জুন) ভোট গ্রহণের পর ইউরিকো জয়ী হবেন বলে ধারণা করা হয়েছিল। মোট ২৯ লাখ ভোট পেয়ে তৃতীয় মেয়াদে জয়ী হন টোকিওর এই নারী মেয়র।

 

জাপানের পুরুষশাসিত রাজনীতিতে সবচেয়ে শক্তিশালী নারীদের একজন ইউরিকো কোইকে এবং তিনিই টোকিওর প্রথম নারী মেয়র। গভর্নর নির্বাচনের প্রতিযোগিতায় ৭১ বছর বয়সী কোইকে রেকর্ড সংখ্যক ৫৫জন প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হন। কোইকে প্রথম মেয়র হন ২০১৬ সালে। এরপর দ্বিতীয় মেয়াদে ২০২০ সালেও জয়লাভ করেন।

জয়ের পর তিনি বলেন, কীভাবে ডিজিটাল রূপান্তরের মাধ্যমে উন্নয়ন ঘটানো যায়, এটাই তার প্রধান চ্যালেঞ্জ হতে যাচ্ছে। 

 

বুথ ফেরত ফলাফল অনুসারে, কোইকে ৪০ শতাংশের বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে, ভোটে দ্বিতীয় হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শিনজি ইশিমারু। এবং তৃতীয় হয়েছেন আরেক নারী প্রার্থী রেনহো সাইতো, তিনি জাপানের অন্যতম দল ডেমোক্রেটিক পার্টির (সিডিপিজে) সমর্থিত প্রার্থী।

 

নির্বাচনী প্রচার অভিযানে কোইকে গভর্নর হিসেবে তার দুই মেয়াদের অর্জনের ওপর জোর দিয়েছিলেন। ক্রমহ্রাসমান জন্মহার মোকাবিলায় আরো সহায়তার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেছেন, মহানগর সরকার বিনামূল্যের শিশু পরিচর্যা সম্প্রসারিত করবে। কোইকে আগামী চার বছরের জন্য মেয়র নির্বাচিত হলেও তার সামনে বেশ কিছু চ্যালেঞ্জ বিদ্যমান। এরমধ্যে অন্যতম হচ্ছে জন্মহার এবং শহরের বাজেট। চলতি অর্থবছরে ১৬ দশমিক ৫৫ ট্রিলিয়ন ইয়েনে (১০০ বিলিয়ন মার্কিন ডলার) উঠে গেছে টোকিওর বাজেট।