NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

কোপার সেমিতে ভোরে ব্রাজিলের সামনে প্যারাগুয়ে


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৪, ০২:৩১ এএম

>
কোপার সেমিতে ভোরে ব্রাজিলের সামনে প্যারাগুয়ে

কোপা আমেরিকা ফেমেনিনার প্রথম সেমিফাইনালে স্বাগতিক কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। আগামীকাল বুধবার (২৭ জুলাই) ভোরে দ্বিতীয় সেমিতে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আট বারের মধ্যে সাত বারের কোপা চ্যাম্পিয়ন ব্রাজিল।

নারীদের কোপা আমেরিকা শুরু হয়েছিল ১৯৯১ সালে। প্রথম আসরেই শিরোপার স্বাদ পেয়েছিল ব্রাজিল। এখন পর্যন্ত নারীদের কোপার আটটি সংস্করণ অনুষ্ঠিত হয়েছে, যার প্রতিটিতে ফাইনাল খেলেছে ব্রাজিল। ২০০৬ বাদে অন্য সব সংস্করণে শিরোপা হাতে উৎসব করেছে। ২০০৬ সালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হেরে গিয়েছিল ব্রাজিল।

এবারের আসরেও দারুণ ছন্দে রয়েছে ব্রাজিল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই আর্জেন্টিনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে অষ্টম শিরোপার মিশন শুরু করেছিল তারা। গ্রুপ পর্যায়ে চার ম্যাচে কোনো গোল হজম না করে ১৭ গোল করেছিল দেশটি।

সেমিফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে ফেবারিট হিসেবেই মাঠে নামবে ব্রাজিল। গ্রুপ ‘এ’র রানার আপ প্যারাগুয়ে ৪ ম্যাচের ৩টিতে জয় নিয়ে সেমিতে উঠেছে প্যারাগুয়ে। সবশেষ ফিফা র‌্যাঙ্কিংয়ে ৯ম স্থানে থাকা ব্রাজিলের চেয়ে ৪১ ধাপ পিছিয়ে ৫০-এ অবস্থান প্যারাগুয়ের।

কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে বুধবার ভোর ৬টায় মাঠে গড়াবে ব্রাজিল-প্যারাগুয়ে সেমিফাইনাল।