NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

অ্যাসাঞ্জের মুক্তিতে খুশি অভিযোগকারী


খবর   প্রকাশিত:  ০৮ জুলাই, ২০২৪, ০৫:৫৬ পিএম

অ্যাসাঞ্জের মুক্তিতে খুশি অভিযোগকারী

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ মুক্ত হওয়ায় খুশি সুইডিশ মানবাধিকারকর্মী আনা আরডিন (৪৫)। যে দুই নারী অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিলেন আরডিন তাঁদের একজন। অবশ্য এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন অ্যাসাঞ্জ। উইকিলিকসে অ্যাসাঞ্জের কাজের জন্য গর্বিত জানিয়ে আনা আরডিন বলেন, ‘উইকিলিকসে কাজের জন্য অ্যাসাঞ্জকে জেলে পাঠানো উচিত হয়নি।

 

আমাদের নামে যেসব যুদ্ধ হয়েছে, সেসব নিয়ে আমাদের জানার অধিকার আছে।’ তিনি আরো বলেন, ‘আমি অ্যাসাঞ্জ ও তাঁর পরিবারের জন্য খুশি। তাঁকে যে শাস্তি দেওয়া হয়েছে, তা অসামঞ্জস্যপূর্ণ।’ ১৪ বছর আগে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল সুইডিশ কর্তৃপক্ষ।

 

তাই যুক্তরাজ্য থেকে সুইডেনে প্রত্যর্পণ এড়াতে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন তিনি। ২০১৯ সালে তাঁর বিরুদ্ধে তদন্ত শেষ করে সুইডেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে অপরাধের দায় স্বীকারের চুক্তির আওতায় গত মাসে কারামুক্ত হন অ্যাসাঞ্জ। এর আগে যুক্তরাজ্যে পাঁচ বছর কারাভোগ করেন তিনি।