NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

রেসলিং থেকে অবসর নিচ্ছেন জন সিনা


খবর   প্রকাশিত:  ০৮ জুলাই, ২০২৪, ০৫:৫৭ পিএম

রেসলিং থেকে অবসর নিচ্ছেন জন সিনা

রেসলিং দুনিয়া থেকে অবসর নিচ্ছেন জন সিনা। ২০২৫ সালটাই হতে যাচ্ছে এই কিংবদন্তীর শেষ বছর। কানাডায় ডব্লিউডব্লিউই মানি ইন দ্য ব্যাঙ্ক অনুষ্ঠানে গিয়ে অবসরের কথা জানান এই রেসলার। রিংয়ে প্রবেশের সময় জন সিনা একটি তোয়ালে তুলে ধরেন - যেখানে লেখা, 'এবার শেষ সময়'।

তার টিশার্টেও লেখা ছিল, জন সিনার ফেয়ারওয়েল ট্যুর ২০২৫।
 
এই অনুষ্ঠানে সবাইকে চমকে দিয়ে তিনি এসে দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘দুই যুগের বেশ সময় ধরে আমি ডব্লিউডব্লিউই -তে রয়েছি।  আমরা এখন যে অবস্থানে আছি সেখানে আসার যাত্রাটা আমি পুরো দেখেছি। ডব্লিউডব্লিউই এখন শহরের অন্যতম জনপ্রিয় জিনিস।
যখন কেউ আমার নাম জানত না, কেউ বন্ধু হতে চাইত না তখন আমার পাশে ছিল ফ্যানরা। আমি এই সময়ে একটা জিনিস দেখেছি, শীত হোক বা গ্রীষ্ম সমর্থকরা সবসময় থাকেন।’

 

জন সিনা জানান, ২০২৫ সালের রয়্যাল রাম্বেল, এলিমিনেশন চেম্বার এবং রেসলমেনিয়া-৪১ দিয়ে শেষ করবেন তার ক্যারিয়ার।

২০০২ সালে রেসলিংয়ের দুনিয়ায় পা রাখেন জন সিনা।

এর পর নিজেকে নিয়ে অনন্য উচ্চতায়। হয়ে উঠেন এই প্রতিযোগিতার অন্যতম জনপ্রিয় সুপারস্টার। তবে রেসলিংয়ের পাশাপাশি ডোয়েন জনসনকে দেখেই অভিনয়ের দিকে নজর দেন তিনি। ২০১৮ সাল থেকে তিনি পার্টটাইম অভিনেতা হিসেবে কাজ শুরু করেন।

 

রেসলমেনিয়া ৪০-এ তিনি কোডি রোডসকে সাহায্য করেন রোমান রেইন্সকে হারিয়ে ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ জিততে।

পেশাদার রেসলিং থেকে জন সিনার এই অপ্রত্যাশিত অবসরের ঘটনায় চমকে গিয়েছেন তার ভক্তরা। তার শেষটা স্বপ্নের মতো হোক এমনটাই চাইছেন ভক্তরা।