NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

জুুটি বাঁধছেন শাওন-পার্থ, আসছে ‘নীল জোছনা’


খবর   প্রকাশিত:  ০৭ জুলাই, ২০২৪, ১১:৫৭ এএম

জুুটি বাঁধছেন শাওন-পার্থ, আসছে ‘নীল জোছনা’

দীর্ঘ ১৬ বছর পর চলচ্চিত্রে ফিরছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি–বিষয়ক উপন্যাস নীল জোছনার জীবন অবলম্বনে তৈরি হচ্ছে সরকারি অনুদানের ‘নীল জোছনা’। এতে শাওনের বিপরীতে দেখা যাবে গায়ক-অভিনেতা পার্থ বড়ুয়াকে।

শাওনকে সর্বশেষ দেখা গেছে ২০০৮ সালে হুমায়ুন আহদেমের ‘আমার আছে জল’ ছবিতে।

তারপর অভিনেত্রীকে আর কোনো সিনেমায় পাওয়া যায়নি। দীর্ঘ ১৬ বছর পর নীল জোছনা দিয়ে চলচ্চিত্রের বিরতি ভাঙলেন তিনি। ছবিটির গল্প-চিত্রনাট্য, পরিচালক, টিম ও সার্বিক আয়োজন ভালো লাগার কারণে ছবিটিতে অভিনয়ে সম্মত হয়েছেন শাওন, এমনটা জানা গেছে।

 

‘নীল জোছনা’ সিনেমায় শাওনের সঙ্গে দেখা মিলবে গায়ক-অভিনেতা পার্থ বড়ুয়াকে।

 ডা. তরফদার নামের একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবিটিতে অভিনয়ের কারণ প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, ‘পরিচালক আরেফীনের সঙ্গে আমার বন্ধুত্ব চমৎকার। যখন গল্পটা শোনায়, তখনই ভালো লাগে। চরিত্রটাও পছন্দ হয়।
আমার কাছে মনে হয়েছে নতুন অভিজ্ঞতা হবে। কয়েক দিনের শুটিংও বেশ উপভোগ্য মনে হচ্ছে।’

 

‘নীল জোছনা’ নির্মাণ করছেন ফাখরুল আরেফীন খান। এর আগে তিনি ‘ভুবন মাঝি’, ‘গণ্ডি’, ‘জেকে ১৯৭১’ নির্মাণ করেছেন। পার্থ বড়ুয়া ও মেহের আফরোজ শাওন ছাড়াও নীল জোছনায় আরও অভিনয় করছেন তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, কলকাতার পাওলি দাম প্রমুখ।