NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

ব্রাজিলকে কাঁদিয়ে সেমিতে উরুগুয়ে


খবর   প্রকাশিত:  ০৭ জুলাই, ২০২৪, ১১:৫৭ এএম

ব্রাজিলকে কাঁদিয়ে সেমিতে উরুগুয়ে

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হেরে কোপা আমেরিকা থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। সেমি ফাইনালে যাওয়ার লড়াইয়ে আজ লাস ভেগাসে নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল করতে পারেনি দুই দল। গোলশূন্য সমতায় খেলা শেষ হওয়ায় টাইব্রেকারে গড়ায় ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ। টাইব্রেকারে ৪-২ গোলে জিতে সেমি ফাইনালে উঠে গেল বিয়েলসার শিষ্যরা।

 

একের পর এক ফাউলে পুরো ৯০ মিনিট জুড়ে দর্শকদের জন্য উপভোগ্য ফুটবল উপহার দিতে পারল না কোন দলই। প্রথমার্ধের শুরুতে সেভাবে আক্রমণেও যেতে পারেনি ব্রাজল। অন্যদিকে প্রতিপক্ষের রক্ষণভাগকে বেশ চাপে রেখেছিল উরুগুয়ে। ম্যাচের ১৮তম মিনিটে ডারইউন নুনেজের দুর্দান্ত এক হেড রুখে দেন ব্রাজিলের ডিফেন্ডাররা।

এক মিনিট পর কর্নার থেকে আসা বল মাথিয়াস ওলিভেরা মাথায় লেগে গোলবারের বাইরে দিয়ে চলে যায়। ম্যাচের ৩৫তম নুনেজের হেড গোলবারের সামান্য উপর দিয়ে চলে গেলে আবারো গোল বঞ্চিত উরুগুয়ে হলে কাউন্টার  অ্যাটাকে যায় ব্রাজিল। তবে  গোলকিপারকে পরাস্ত করতে ব্যর্থ হয় রাফিনিয়া। ইনজুরি টাইমেও সুযোগ পেয়েছিল রাফিনিয়া, কিন্তু আবারো বাধা হয়ে দাঁড়ায় উরুগুয়ের গোলকিপার।
শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

 

বিরতির পর চলতে থাকে একের পর এক ফাউল। ৭৪ মিনিটে নান্দেজ লাল খেয়ে ১০ জনের দলে পরিণত হয় উরুগুয়ে। রদ্রিগোকে পেছন থেকে এসে বিপদজনক ট্যাকল করেন নান্দেজ। রেফারি শুরুতে হলুদ কার্ড দিলেও ভিএআর দেখার পর এই ফাউলে আসে লাল কার্ড।

তবুও সুযোগ কাজে লাগাতে পারেনি ব্রাজিল। গোলশূণ্য শেষ হয় খেলাটি। খেলা গড়ায় টাইব্রেকারে।

 

টাইব্রেকারে ব্রাজিলের মিলিতাও আর ডগলাস লুইস শট মিস করলে ৪-২ ব্যবধানে হেরে কোপা আমেরিকার  কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়তে হয় সেলেসাওদের।