NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

যুক্তরাজ্যে এমপি হলেন ২২ বছরের স্যাম কার্লিং


খবর   প্রকাশিত:  ০৭ জুলাই, ২০২৪, ০৯:৫০ এএম

যুক্তরাজ্যে এমপি হলেন ২২ বছরের স্যাম কার্লিং

যুক্তরাজ্যে সবচেয়ে কম বয়সী এমপি নির্বাাচিত হয়েছেন লেবার পার্টির স্যাম কার্লিং। খুব সামান্য পার্থক্যে এ নির্বাচনে জয় লাভ করেছেন ২২ বছর বয়সী এ রাজনীতিবিদ। পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার সময় তিনি তার বয়স নিয়ে ভাবতে চান না বলে জানিয়েছেন। বিবিসি এক প্রতিবেদনে শনিবার এ তথ্য জানিয়েছে।

 

নর্থ ওয়েস্ট ক্যাম্ব্রিজশায়ার থেকে অল্প ব্যবধানে ভোটে জেতা স্যাম সম্ভবত হাউস অব কমনসের অনানুষ্ঠানিক খেতাব—‘বেবি অব দ্য হাউস’ পেতে পারেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এ ছাত্র কনজারভেটিভ পার্টির প্রবীণ এমপি শৈলেশ ভারাকে মাত্র ৩৯ ভোটে হারিয়ে আসনটি দখল করেছেন।

স্যাম তার এ জয়কে ‘রাজনৈতিক ভূমিকম্প’ বলে উল্লেখ করেছেন। তার মতো অন্য তরুণরাও মানুষের পাশে দাঁড়াবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘তখন তারা নিজেদের পার্লামেন্ট ও স্থানীয় কাউন্সিলে প্রতিনিধিত্ব করতে দেখবে।

এটি উদাসীনতা মোকাবেলায় সহায়তা করবে।’

 

এর আগে ব্রিটিশ পার্লামেন্টের সর্বকনিষ্ঠ সদস্য অক্সফোর্ড গ্র্যাজুয়েট ও লেবার পার্টির সাবেক এমপি কিয়ার মাথার। তিনি ২০২৩ সালে সেলবি ও অ্যানস্টির উপনির্বাচনে জয় লাভ করেছিলেন।

কেমব্রিজের সাবেক কাউন্সিলর স্যাম কার্লিং জানান, তিনি নির্বাচনে দাঁড়ানোয় অনেকেই অবাক হয়েছে।

তবে অনেকেই ইতিবাচক ছিল।

 

স্যাম তার বয়সের নিয়ে ভাবতে চান না জানিয়ে বলেন, ‘আমি চাই আমরা তরুণরা যেন বয়স নিয়ে অদ্ভুত চিন্তা-ভাবনা থেকে বের হয়ে আসি। আমরা অন্যদের মতোই। আমি শুধু আমার কাজ চালিয়ে যেতে চাই।’

স্যাম কার্লিং ইংল্যান্ডের উত্তর-পূর্বের একটি অনুন্নত গ্রাম্য শহরে বেড়ে উঠেছেন।

তার নির্বাচনী এলাকা পিটারবোর শহরে অবস্থিত।