NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

শেষ আটে ইংল্যান্ডের মুখোমুখি সুইজারল্যান্ড


খবর   প্রকাশিত:  ০৬ জুলাই, ২০২৪, ১০:৩৩ পিএম

শেষ আটে ইংল্যান্ডের মুখোমুখি সুইজারল্যান্ড

ইউরো কাপে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও সুইজারল্যান্ড। আজ শনিবার (৬জুন) বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি শুরু হবে। 

শেষ ষোলোর ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে কষ্টের জয় পেয়েছিল ইংল্যান্ড। ম্যাচের ইনজুরি টাইমে জুড বেলিংহামের গোলে সমতার ফেরার পর অধিনায়ক হ্যারি কেইনের অতিরিক্ত সমযয়ের গোলে ম্যাচ জিতে ইংল্যান্ড।

স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচে নাটকীয় জয়ের পরেও দলের পারফরম্যান্স নিয়ে খুশি নন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট।

 

ইংল্যান্ড ফেভারিট তকমা নিয়ে এবারের ইউরোতে খেলতে গেছে। দুর্দান্ত তারকায় গড়া দলটিতে আছে বুন্দেসলিগার সেরা স্ট্রাইকার হ্যারি কেইন, রিয়াল মাদ্রিদের বেলিংহাম ও সিটির ফিল ফোডেনের মতো তারকারা। কিন্তু এবারের ইউরোতে ইংল্যান্ডের পারফরম্যান্স হতাশাজনক।

খারাপ পারফরম্যান্স সত্ত্বেও ইউরোতে ১১ ম্যাচে অপরাজিত ইংল্যান্ড। সাত জয়ের পাশাপাশি ড্র করেছে চার ম্যাচে। ইউরোতে তারা শেষবার হেরছিল ২০১৬ সালে আইসল্যান্ডের বিপক্ষে। 

 

ইংল্যান্ড এর আগে ছয়টি কোয়ার্টার ফাইনালে খেলে হেরেছে তিনটি।

শেষ তিনটির মধ্যে দুটি হেরেছে পেনাল্টিতে। ২০২২ সালে ইউরোর ফাইনালে ইতালীর কাছে টাইব্রেকারে হেরে রানার্সআপ হয়েছিল ইংল্যান্ড।

 

অন্যদিকে শেষ ষোলোয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে কোয়ার্টারে উঠেছে সুইজারল্যান্ড। আজ্জুরিদের হারিয়ে বেশ আত্সবিশ্বাসী সুইসরা। গ্রুপ পর্বে তারা ড্র করেছে স্বাগতিক জার্মানির সাথেও।

২০২০ ইউরোতে স্পেনের কাছে টাইব্রেকারে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল সুইজারল্যান্ড।