NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
Logo
logo

সোনিয়াকে জিজ্ঞাসাবাদ, আটক রাহুল-সহ শীর্ষনেতারা


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ০৫:৫১ এএম

সোনিয়াকে জিজ্ঞাসাবাদ, আটক রাহুল-সহ শীর্ষনেতারা

আর্ন্তজাতিক ডেস্ক: দিল্লির রাজপথে আটক করা হয়েছে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে। মঙ্গলবার দ্বিতীয় দফায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। এরই প্রতিবাদে আবারও সরব হয়েছেন কংগ্রেস নেতারা।

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়াকে ইডির জিজ্ঞাসাবাদের প্রতিবাদে বিজয় চকে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন রাহুল-সহ কংগ্রেসের শীর্ষনেতারা। রাস্তায় বসে বিক্ষোভ দেখান রাহুল। সে সময়ই তাকে আটক করা হয়।

রাহুলের পাশাপাশি আটক করা হয়েছে কে সি বেণুগোপাল, অধীর চৌধুরী-সহ কংগ্রেসের একাধিক শীর্ষনেতাকে। মধ্য দিল্লিতে দলের সদর দফতরের সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা।

উল্লেখ্য, এর আগেও সোনিয়াকে ইডির জিজ্ঞাসাবাদের প্রতিবাদে দিল্লির পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেছে কংগ্রেস নেতাদের। রাহুলকে ইডির জিজ্ঞাসাবাদের প্রতিবাদেও বিক্ষোভ দেখিয়েছিলেন কংগ্রেসের নেতারা।

মঙ্গলবার দ্বিতীয় দফায় সোনিয়াকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। দুপুরের একটু আগে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধির সঙ্গে ইডি দপ্তরে পৌঁছান সোনিয়া।