NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

টাই-ব্রেকারে জিতে সেমি ফাইনালে আর্জেন্টিনা


খবর   প্রকাশিত:  ০৬ জুলাই, ২০২৪, ০৭:৩৩ পিএম

টাই-ব্রেকারে জিতে সেমি ফাইনালে আর্জেন্টিনা

টাই-ব্রেকারে ইকুয়েডরকে হারিয়ে সেমিতে পা রাখল আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে ড্র থাকায় খেলা গড়ায় ট্রাইবেকারে। মেসি ট্রাইবেকার মিস করলেও ৪-২ লক্ষ্যভেদের ব্যবধানে জিতে নেয় লিওনেল স্কালোনির শিষ্যরা।

যুক্তরাষ্ট্রের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হয় ম্যাচটি।

ইকুয়েডরের বিপক্ষে শুরু থেকেই ছিলেন লিওনেল মেসি। ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনাকে বেশ চাপেই রেখেছিল ইকুয়েডর। বেশ কয়েকবার অ্যাটাকে গেলেও গোলের দেখা পায়নি ইকুয়েডর। তবে ম্যাচের দৃশ্যপট পাল্টে যায় আর্জেন্টিনা লিড নিলে।
ম্যাচের ৩৪ মিনিটে ম্যাক এলিস্টারের এসিস্টে হেড থেকে গোল করে দলকে এগিয়ে দেন আজেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। ১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মেসিরা।

 

ম্যাচের ৫৯ মিনিটে কর্নার থেকে ডি বিক্সের ভেতর রড্রিগো ডি পলের হাতে বল লাগলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ থাকলেও স্পট কিক থেকে বল গোলবারে মারেন ইকুয়েডরের অধিনায়ক এনার ভ্যালেন্সিয়া।

আর্জেন্টিনা যখন উদযাপন করার প্রস্তুতি নিচ্ছিল তখন ম্যাচের তবে ইনজুরি টাইমে দুর্দান্ত এক হেডে  কেভিন রড্রিগেজ গোল করে ইকুয়েডরকে সমতায় ফেরান। কোপায় কোনো অতিরিক্ত সময়ের নিয়ম না থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

 

ম্যাচ গড়ায় টাই-ব্রেকারে। টাই-ব্রেকারে ইকুয়েডরকে ৪-২ ব্যবধানে হারায় আর্জেন্টিনা। এখানেও ত্রাতা হয়ে এলেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।

মেসির পেনাল্টি মিসের পর টানা দুটি সেভ করে ম্যাচের পার্থক্য গড়ে দেন এই গোলরক্ষক। তাতে সেমি-ফাইনালের নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।