NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

হৃদয়-মোস্তাফিজের ব্যর্থতার দিনে হেরেছে ডাম্বুলা সিক্সার্স


খবর   প্রকাশিত:  ০৩ জুলাই, ২০২৪, ০৭:৫৫ এএম

হৃদয়-মোস্তাফিজের ব্যর্থতার দিনে হেরেছে ডাম্বুলা সিক্সার্স

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) শুরুটা একদমই ভালো হয়নি তাওহিদ হৃদয় ও মোস্তাফিজুর রহমানের। দুজনের ব্যর্থতার গতরাতে তাদের দল ডাম্বুলা সিক্সার্সও উড়ে গেছে ক্যান্ডি ফ্যালকন্সের কাছে। ৬ উইকেটের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে ক্যান্ডি ফ্যালকন্স।

সোমবার পাল্লেকেলেতে এলপিএলের পঞ্চম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় গতবারের দুই ফাইনালিস্ট।

সেখানে আগের আসরের রানার্সআপ ডাম্বুলার ছুঁড়ে দেওয়া ১৮০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ১৬ বল ও ৬ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় ক্যান্ডি ফ্যালকন্স।

 

আগের আসরে জাফনা কিংসের জার্সিতে খেলা হৃদয় এবার খেলছেন ডাম্বুলার হয়ে। তবে এই আসরের শুরুটা ভালো হেয়নি হৃদয়ের। ২ বল খেলে ১ রান করে বিদায় নেন ডানহাতি ব্যাটার।

দাসুন সানাকার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। অন্যদিকে  এলপিএলে অভিষেক ম্যাচটা দুঃস্বপ্নের মতো হয়েছে বাঁহাতি পেসার মোস্তাফিজের। ৩ ওভারে ১ উইকেট নিলেও ৪৪ রান দেন তিনি। মোস্তাফিজের ওপর সবচেয়ে বড় ঝড়টা যায় ১৬তম ওভারে।
এলপিএল এবার চালু হওয়া পাওয়ার ব্লাস্টের প্রথম ওভারে আক্রমণে ফিরে শানাকা ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের তাণ্ডবের শিকার হন তিনি। এতে তিনটি ছক্কা ও একটি চার হজম করাসহ ২৩ রান দিয়ে বসেন।  ক্যান্ডি ফ্যালকন্সের হয়ে ৪০ বলে ৬৫ রান করেন ওপেনার চান্দিমাল। ১৫ বলে ৪৬ রানের ক্যামিও খেলেন দাসুন সানাকা।

 

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে ম্যাচসেরা শানাকার তোপের মুখে পড়ে ডাম্বুলা।

পঞ্চম ওভারে ২৫ রানে তারা হারায় ৪ উইকেট। সেই বিপর্যয় সামলে ১৫৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন মার্ক চ্যাপম্যান ও চামিন্দু বিক্রমাসিংহে। চ্যাপম্যান ৬১ বলে ৯১ ও বিক্রমাসিংহে ৪২ বলে ৬২ রানে অপরাজিত থাকলেও তাদের চেষ্টা পরে পর্যাপ্ত হয়নি। শানাকা ৩ উইকেট পান ২০ রানে।