NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে পেল ইকুয়েডর


খবর   প্রকাশিত:  ০২ জুলাই, ২০২৪, ০৩:০৯ এএম

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে পেল ইকুয়েডর

কোয়ার্টার ফাইনালে যেতে মেক্সিকোর বিপক্ষে অন্তত ড্র করতে হতো ইকুয়েডরকে। শেষ পর্যন্ত হলোও তাই। গোলশূন্য ড্র-তে ম্যাচ শেষ করেছে দুই দল। এতে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেছে ইকুয়েডর।

অপরদিকে সমান ৪ পয়েন্ট থাকলেও গোলব্যবধানে পিছিয়ে থাকার কোপা আমেরিকা থেকে বিদায় নিতে হয়েছে মেক্সিকোকে।

 

বাংলাদেশ সময় সোমবার সকালে গ্লেনডালের স্টেট ফার্ম স্টেডিয়ামে কোপা আমেরিকার 'ডি' গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে ইকুয়েডর। তাতেই শেষ আট নিশ্চিত হয়ে যায় ইকুয়েডরের। বিদায় নেয় মেক্সিকো।

 

মেক্সিকোর বিপক্ষে হার এড়াতে শুরু থেকেই রক্ষণ জমাট রেখে তাই করেছে ইকুয়েডর। মেক্সিকোর মুহুর্মুহু আক্রমণ রুখে দিয়েছে ইকুয়েডরের ডিফেন্ডাররা। ম্যাচের ৯৮ মিনিটে একটি পেনাল্টি পেয়েছিল মেক্সিকো। কিন্তু ভিএআর চেক করে সেই ফাউল না হওয়ার সিদ্ধান্ত দেন রেফারি।

ফলে পেনাল্টি বাতিল হয়ে যায়। শেষমেশ গোলশূন্য ড্র করে আসর থেকে বিদায় নিতে হয় মেক্সিকোকে।

 

কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের পাঁচ দিন পর প্রতিপক্ষ খুঁজে পেয়েছে আর্জেন্টিনা। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে লিওনেল মেসির দল খেলবে ইকুয়েডরের বিপক্ষে। টেক্সাসের হিউস্টনে ম্যাচটি হবে বাংলাদেশ সময় ৫ জুলাই সকাল ৭টায়।

 

ইকুয়েডরের বিপক্ষে এখন পর্যন্ত ৩৯টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। যেখানে জয় রয়েছে ২৪টি ম্যাচে এবং হেরেছে মাত্র ৫টি ম্যচে। সর্বশেষ, ২০১৫ সালে ২-০ ব্যবধানে হেরেছিল আর্জেন্টিনা তাদের বিপক্ষে।