NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

নেপালে ভূমিধস, ৩ শিশুসহ ৯ জনের মৃত্যু


খবর   প্রকাশিত:  ৩০ জুন, ২০২৪, ০১:৫৭ এএম

নেপালে ভূমিধস, ৩ শিশুসহ ৯ জনের মৃত্যু

পশ্চিম নেপালে ভারি বর্ষণের কারণে ভূমিধসে তিন শিশুসহ কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা শনিবার এই তথ্য জানিয়েছেন।

জাতীয় দুর্যোগ উদ্ধার ও হ্রাস ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ডিজান ভট্টরাই জানান, গুলমি জেলার মালিকা গ্রামে ভূমিধসে একটি ঘর ভেসে যায়। ওই সময় ঘরটিতে একটি পরিবারের পাঁচ সদস্য ঘুমে ছিল।

গ্রামটি কাঠমাণ্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

 

ভট্টরাই বলেন, পাঁচজনের মৃতদেহই উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুটি শিশুও রয়েছে।

এ ছাড়া প্রতিবেশী স্যাংজা জেলায় ভূমিধসে ঘর ভেসে যাওয়ায় এক নারী ও তার তিন বছরের মেয়ে মারা গেছে।

সেই সঙ্গে গুলমির সীমান্তবর্তী বাগলুং জেলায় আরেকটি ভূমিধসে দুজন নিহত হয়েছে।

 

জুনের মাঝামাঝিতে নেপালে বর্ষা শুরু হওয়ার পর থেকে ভূমিধস, বন্যা ও বজ্রপাতে কমপক্ষে ৩৫ জনের মৃত্যু হয়েছে। বর্ষাকাল সাধারণত সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলে। ভূমিধস ও আকস্মিক বন্যা প্রধানত পাহাড়ি নেপালে বর্ষাকালে সাধারণ ঘটনা।

এতে প্রতি বছর শত শত মানুষের মৃত্যু হয়।