NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

সুন্দরগঞ্জে ধর্ষক গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৪, ০৮:৪৬ এএম

সুন্দরগঞ্জে ধর্ষক গ্রেপ্তার

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ  গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কঞ্চিবাড়ি ইউনিয়নের নতুন দুলাল ভরট গ্রামের এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শাহিদুল ইসলাম নামের এক গ্রাম মাতাব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় উপজেলার বরুয়াহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহিদুল ওই গ্রামের মহির উদ্দিনের ছেলে। 

 জানা গেছে, দীর্ঘদিন থেকে শাহিদুল ওই এলাকায় মাতাব্বর হিসেবে বিভিন্ন শালিস সভা করে বেড়ায়। সেই সুবাধে এলাকার বিভিন্ন নারীর সাথে যৌন হয়রানি মুলক আচারণ করে আসছিল সে। এরই এক পর্যায় গত শনিবার দিবাগত রাতে ওই গৃহবধূর স্বামী বাড়িতে না থাকায় তার ঘরে প্রবেশ করে জোর পূর্বক ধর্ষণ করে। গৃহবধূর চিৎকারে পরিবারের সদস্যরা ঘুম থেকে জেগে উঠার আগেই লম্পট শাহিদুল পালিয়ে যায়। এনিয়ে ওই গৃহবধূ থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

মামলা তদন্তকারি কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, শাহিদুলের বিরুদ্ধে এর আগেও নারী শিশু নির্যাতনের অভিযোগ রয়েছে। রোববার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।