NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

‘পেন পিন্টার’ পুরস্কার পেলেন অরুন্ধতী রায়


খবর   প্রকাশিত:  ২৮ জুন, ২০২৪, ১২:০৯ এএম

‘পেন পিন্টার’ পুরস্কার পেলেন অরুন্ধতী রায়

বুকার জয়ী ভারতীয় লেখক ও সাহিত্যিক অরুন্ধতী রায় এ বছর ‘পেন পিন্টার’ পুরস্কার জিতেছেন। সাহিত্যে অসাধারণ প্রতিভা ও বলিষ্ঠ কণ্ঠস্বরের জন্য এ পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। আগামী ১০ অক্টোবর ব্রিটিশ লাইব্রেরির যৌথ আয়োজনে এক অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

জানা যায়, নোবেল বিজয়ী নাট্যকার হ্যারল্ড পিন্টারের স্মরণে ইংলিশ পেন সংস্থা ২০০৯ সালে বার্ষিক এই পেন পিন্টার পুরস্কার প্রবর্তন করে।

সাহিত্যে অসাধারণ প্রতিভার লেখকদের মধ্যে যারা বিশ্বকে নির্ভীক দৃষ্টিতে দেখেন তাদের সম্মান জানাতেই এ পুরস্কার দেওয়া হয়ে থাকে।

 

৬২ বছর বয়সী অরুন্ধতী রায় একজন স্পষ্টভাষী লেখক ও সমাজকর্মী। তিনি প্রায়ই তার বক্তৃতা এবং লেখার জন্য ডানপন্থি গোষ্ঠীগুলির কাছে হেনস্তার শিকার হন। ভারতের মানবাধিকারের বিষয়গুলোর পাশাপাশি বিশ্বব্যাপী যুদ্ধ এবং পুঁজিবাদ সম্পর্কে নিয়মিত লিখছেন বুকার পুরস্কার বিজয়ী এ লেখক।

 

 

পুরস্কারের বিষয়ে ইংলিশ পেনের চেয়ারম্যান রুথ বোর্থউইক অরুন্ধতীর প্রশংসা করে বলেন, ‘ভারত এখনও বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ হিসাবে পরিচিত। তিনি সত্যিই একজন আন্তর্জাতিকতাবাদী চিন্তাবিদ। তার শক্তিশালী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া যাবে না।’

পুরস্কার জেতার অরুন্ধতী তার অনুভূতি প্রকাশ করে বলেন, 'হ্যারল্ড পিন্টার আমাদের সঙ্গে থাকলে আজকের পৃথিবী যে প্রায় অবোধ্য মোড় নিচ্ছে তা নিয়ে লিখতে পারতেন।

যেহেতু তিনি নেই, তাই আমাদের মধ্যে থেকেই তার জায়গা পূরণ করার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যেতে হবে।’

 

অরুন্ধতী রায় অসংখ্য বই ও প্রবন্ধ লিখেছেন। দ্য গড অফ স্মল থিংস উপন্যাসের জন্য সর্বাধিক পরিচিত তিনি। বইটি লিখে ১৯৯৭ সালে বুকার পুরস্কার জিতেছেন এ লেখক।