NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

আফগানিস্তানকে গুঁড়িয়ে প্রথমবারের মতো ফাইনালে দক্ষিণ আফ্রিকা


খবর   প্রকাশিত:  ২৭ জুন, ২০২৪, ০২:৫৬ পিএম

আফগানিস্তানকে গুঁড়িয়ে প্রথমবারের মতো ফাইনালে দক্ষিণ আফ্রিকা

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আফাগানিস্তানকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এ জয়ে প্রথমবারের মতো এ সংস্করণে ফাইনালে উঠল প্রোটিয়ারা।

ত্রিনিদাদে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১১.৫ ওভারে মাত্র ৫৬ রানেই অলআউট হয় রশিদ খানের দল। প্রোটিয়াদের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি আফগান ব্যাটিং।

ইনিংসের প্রথম ওভারেই রহমানউল্লাহ গুরবাজেকে ফেরান মার্কো জানসেন। রিজা হেনড্রিকসের হাতে ক্যাচ দিয়ে ফিরেন হার্ডহিটার এই ওপেনার। তিন নম্বরে নামা গুলবাদিন নাইবও বেশিক্ষণ ক্রিজ়ে থাকতে পারেননি। সেই জানসেনের বলেই বোল্ড হয়ে যান তিনি।
 

 

এর পরেই রাবাদার এক ওভারে ২ উইকেট। প্রথম বলে ইব্রাহিম জাদরান, চতুর্থ বলে নবিকে বোল্ড করেন। পরের ওভারে আবার জানসেনের শিকার। কট অ্যান্ড বোল্ড হয়ে সাজঘরে ফেরেন নানগায়াল খারোতি।

পাওয়ার প্লে-র মধ্যেই ৫ উইকেট হারায় আফগানিস্তান। এরপর সর্বোচ্চ ১০ রান করা আজমতউল্লাহকে আউট করেন নরখিয়া। সপ্তম উইকেটে করিম জানাতকে নিয়ে ১৮ বলে ২২ রানের জুটি গড়েন আফগান অধিনায়ক রশিদ খান। ৮ রান করা করিমকে ১০ম ওভারে তাব্রিজ শামসি তুলে নেন। তার দুই বল পর অধিনায়ক রশিদ খানকেও হারায় আফগানরাশেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে ৫৬ রান করে আফগানিস্তান।

 

৩ উইকেট করে নেন মার্কো জানসেন ও তাব্রিজ শামসি। ২টি করে শিকার করেন রাবাদা ও নরকিয়া।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ডি কককে হারালেও বিপদ বাড়তে দেয়নি রিজা হেনড্রিকস ও অধিনায়ক মার্করাম। ১ উইকেট হারিয়ে ৬৭ বল হাতে রেখে জয় তোলে নেয় দক্ষিণ আফ্রিকা। ২৯ রান করেন হেনড্রিকস ও ২৩ রানে অপরাজিত থাকেন মার্করাম।