NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

কোপার প্রথম ম্যাচে ধাক্কা খেল ব্রাজিল


খবর   প্রকাশিত:  ২৫ জুন, ২০২৪, ০৩:১৪ পিএম

কোপার প্রথম ম্যাচে ধাক্কা খেল ব্রাজিল

কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচটা সুখকর হলো না ব্রাজিলের জন্য। জয় দিয়ে কোপা আমেরিকায় শুরু করতে পারল না সেলেসাওরা। প্রথম ম্যাচেই ড্র করল কোস্টারিকার বিপক্ষে। একাধিক গোলের সুযোগ নষ্ট করার খেসারত দিল ব্রাজিল।

 

মঙ্গলবার (২৫ জুন) যুক্তরাষ্ট্রের সোফি স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে সেলেসাওরা। পুরো ম্যাচে ৭৩ শতাংশ বল নিজেদের দখলে রাখলেও কোনো গোল করতে পারেনি দরিভাল জুনিয়রের দল।

শুরু ধেকেই  বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকে ব্রাজিল। ৩০ মিনিটে গোলের দেখা পেলেও  ভিএআর দেখে গোল বাতিল করে দেয়া হয় অফসাইডের কারনে।

মুহুর্মুহু আক্রমণের ঢালি সাজিয়েও একটি গোলের দেখা পেলেন না ভিনিসিয়ুস, রদ্রিগো, রাফিনহারা। প্রথমার্ধে গোলশূন্যভাবেই বিরতিতে যায় ব্রাজিল।

 

দ্বিতীয়ার্ধে একের পর এক মিস করে কেবল হতাশাই বাড়িয়েছেন দরিভাল জুনিয়রের শিষ্যরা। ৭০ মিনিটে ভিনিসিয়ুস ও রাফিনহাকে উঠিয়ে এনদ্রিক ও স্যাভিওকে নামালেও কোনো গোলের দেখা পায়নি ব্রাজিল।

শেষমেশ গোলশূণ্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ব্রাজিলকে।