NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

দেশে বছরে প্রায় ১৪ হাজার শিশু পানিতে ডুবে মারা যায়


খবর   প্রকাশিত:  ২৮ মার্চ, ২০২৫, ১০:২৭ এএম

>
দেশে বছরে প্রায় ১৪ হাজার শিশু পানিতে ডুবে মারা যায়

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, বিশ্বে শিশুমৃত্যুর একটি অন্যতম প্রধান কারণ পানিতে ডুবে মৃত্যু। প্রতিবছর বিশ্বে দুই লাখের বেশি শিশু মারা যায় পানিতে ডুবে। বাংলাদেশে বছরে প্রায় ১৪ হাজার শিশু পানিতে ডুবে মারা যায়, যা শিশুর সুরক্ষার ক্ষেত্রে বড় বাধা। 

সোমবার ঢাকায় বাংলাদেশ বাংলাদেশ শিশু একাডেমির সম্মেলন কক্ষে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি চত্বরে পোর্টেবল সুইমিং পুলে শিশুদের সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। 

বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল। 

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে এই প্রথম সরকারিভাবে পোর্টেবল সুইমিং পুলে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ফলে শহরের শিশুরা সহজেই পোর্টেবল সুইমিং পুলে সাঁতার শিখতে পারবে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘পানিতে ডুবা প্রতিরোধে অন্তত একটি উদ্যোগ গ্রহণ করি’। আজকের পোর্টেবল সুইমিং পুল উদ্বোধন আমাদের সেই একটি উদ্যোগ।

তিনি বলেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় শিশুর জীবন সুরক্ষায় সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে পাঁচ লাখ ৬০ হাজার শিশুকে সাঁতার প্রশিক্ষণ দিয়েছে। ‘সমন্বিত শিশু যত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুদের প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা, উন্নয়ন ও শিশুর সাতার প্রশিক্ষণ’ প্রকল্প থেকে ১৬টি জেলায় ৪৫টি উপজেলায় আরও তিন লাখ ষাট হাজার শিশুকে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হবে।

উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিশু একাডেমির মহাপরিচালক মো. শরিফুল ইসলাম। বক্তৃতা দেন সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এন্ড রিসার্চ এর উপনির্বাহী পরিচালক ড. আমিনুর  রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ড মহিউদ্দীন আহমেদ, অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামানসহ মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার কর্মকর্তারা।