NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

যে কারণে শাকিব ও জায়েদের সঙ্গে রোমান্স করতে চান না দীঘি


খবর   প্রকাশিত:  ২৫ জুন, ২০২৪, ০৩:১৪ পিএম

যে কারণে শাকিব ও জায়েদের সঙ্গে রোমান্স করতে চান না দীঘি

খুব ছোট বেলায় শিশু শিল্পী হিসেবে পর্দায় হাজির হয়েছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। এখন তিনি পুরোদস্তুর অভিনেত্রী। অভিনয় করছেন বেশকিছু চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে। কাজ করেছেন বর্তমান সময়ের বেশ কিছু নায়কের সঙ্গে।

অনেকের সঙ্গে কাজ করলেও শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেননি তিনি। যদিও এক সময়ে শিশুশিল্পী হিসেবে এই নায়কের সঙ্গে স্ক্রিনশেয়ারের সুযোগ হয়েছিল এই তারকার।

 

কেনো শাকিবের সঙ্গে বর্তমানে কাজ করা হচ্ছে না দীঘির? একটি গণমাধ্যমের আড্ডায় এসে বলেছেন সেই কথা। জানিয়েছেন, শাকিব খানের সঙ্গে রোমান্স করতে চান না তিনি।

 

রোমান্স না করার বিষয়টি ব্যাখ্যা করে দীঘি বলেন, ‘‘শাকিব আঙ্কেলের সঙ্গে ‘চাচ্চু আমার চাচ্চু’ সিনেমা হয়েছে। মানুষ আমাকে সেভাবে দেখেছে। ওই জায়গা থেকে মনে হয়, শাকিব আঙ্কেলের সঙ্গে রোমান্স করা আমার জন্য ঠিক হবে না। ’’

তবে যদি এমন কোনো চরিত্র পান, যেখানে প্রেম নেই- এমন কোনো গল্প হলে শাকিবের বিপরীতে কাজ করতে পারেন দীঘি।

সেটা নিশ্চিত করে অভিনেত্রী বলেন, ‘চরিত্রের প্রয়োজনে ওইরকম কোনো সম্পর্ক দেখানো হয় না, যেখানে প্রেম নেই— এমন কোনো গল্প হলে ভেবে দেখব। একদম কমার্শিয়াল সিনেমা, প্রেম-রোমান্স করা ঠিক হবে না।’

 

শুধু শাকিব নয়, জায়েদ খানের সঙ্গেও রোমান্স করতে চান না দীঘি। তাদের দু’জনকেই আঙ্কেল বলে সম্বোধন করেন অভিনেত্রী। এ বিষয়ে তিনি বলেন, ‘জায়েদ খানের সঙ্গেও সম্ভব নয়।

কারণ তাকেও চাচ্চু বলে ডাকি।’

 

প্রার্থনা ফারদিন দীঘি বর্তমানে কাজ করছেন চিত্রনায়ক সিয়াম