NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

ব্রাজিলকে ভয় পায় না কোস্টারিকা


খবর   প্রকাশিত:  ২৫ জুন, ২০২৪, ০৩:১৩ পিএম

ব্রাজিলকে ভয় পায় না কোস্টারিকা

কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচেই ব্রাজিলের বিপক্ষে খেলতে হচ্ছে কোস্টারিকাকে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে পেলেও ভয় পাচ্ছে না তারা। শুরুর ম্যাচেই সমানে সমান লড়াই হবে বলছেন দলটির কোচ গুস্তাভো আলফারো।

মুখোমুখি সাক্ষাতে ব্রাজিলের বিপক্ষে জয়ের গৌরব নেই  কোস্টারিকার।

আগের পাঁচ দেখাতেই হেরেছে কনকাকাফ অঞ্চলের দলটি। ব্রাজিল ম্যাচের আগে কোস্টারিকা কোচ বলেছেন,'ব্রাজিলের ঐতিহ্য ও এগিয়ে থাকা সম্মান করি কিন্তু ভয় করি না। আপনি যদি খেলতে ভয় পান তাহলে লড়াই করতে পারবেন না। এগিয়ে থাকা দলের বিপক্ষেও লড়াই করা যায়।

প্রথমত প্রয়োজন বিন্যাস। এর পাশাপাশি কী করতে হবে তার ব‍্যাপারে স্পষ্টতা ও যথেষ্ট সংকল্পের প্রয়োজন হবে। সর্বোপরি প্রচুর দৌড়াতে হবে। যদি দুই জন ব্রাজিলিয়ান থাকে সেখানে তিন জন কোস্টারিকানের থাকতে হবে।

'

 

খেলাটা ফুটবল বলেই জয়ের স্বপ্ন দেখছেন আলফারো,'ফুটবল এমন একটি খেলা যেটা শুরুর আগে জানতে পারবেন না কে জিতবে আর কে হারবে।'

সময়টা ভালো কাটছে না ব্রাজিলের। বিশ্বকাপ বাছাইয়ে ছয় ম্যাচে জিতেছে চারটিতে। সবশেষ প্রীতি ম্যাচেও যুক্তরাষ্ট্রের সঙ্গে করেছে ড্র। তবে সেসব সময় পেরিয়ে গেছে ব্রাজিল বলছেন আলফারো,'আমার মনে হচ্ছে কাতার বিশ্বকাপের পর থেকে ধারাবাহিক নয় ব্রাজিল।

তিতের বিদায়, সত‍্যিকার অর্থে প্রধান কোচ না রাখার ভুল পেরিয়ে এসেছে। এখন ব্রাজিল যা চায় তার একটা ঠিকঠাক বিন্যাস আছে। এখন তাদের কোচ দরিভাল জুনিয়র, যিনি একজন পরিষ্কার চিন্তার ব‍্যক্তি, যার প্রজেক্ট ও পরিকল্পনা আছে।'