NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সেমিফাইনালে ইংল্যান্ড


খবর   প্রকাশিত:  ২৪ জুন, ২০২৪, ০৪:১১ পিএম

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১০ উইকেটের বড় জয় পেয়েছে তারা।

বার্বাডোজে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি যুক্তরাষ্ট্র। দলীয় নয়রানের সময় আন্দ্রেস গাউসকে তুলে নিয়ে ইংল্যান্ডকে উচ্ছ্বাসে ভাসান রিচ টপলি।

দ্বিতীয় উইকেটে ৩৪ রান যোগ করেন স্টিভেন টেলর ও নিতিশ কুমার। এটাই যুক্তরাষ্ট্রের ইনিংসের সর্বোচ্চ জুটি। টেলরকে মঈন আলির দুর্দান্ত এক ক্যাচ বানিয়ে এই জুটি ভাঙেন স্যাম কারেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে যুক্তরাষ্ট্র।
ফলে রানের গতিও বাড়েনি সে অর্থে।

 

১৯তম ওভারে চার উইকেট নিয়ে যুক্তরাষ্ট্রকে গুটিয়ে দেন ক্রিস জর্ডান। এরমধ্যে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে টানা তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন এই পেসার। বিশ্বকাপের ইতিহাসে নবম বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন জর্ডান।

তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিকের স্বাদ পাওয়া ইংল্যান্ডের প্রথম বোলার তিনি। যুক্তরাষ্ট্রের ইনিংসে সর্বোচ্চ ৩০ রান আসে নিতিশের ব্যাট থেকে। তাঁর ২৪ বলের ইনিংসে ২টি ছক্কা ও একটি চারের মার রয়েছে। এ ছাড়া কোরি অ্যান্ডারসন ২৯ ও হারমিত সিং ২১ রান করেন।

 

যুক্তরাষ্ট্রের দেওয়া ছোট লক্ষ্য মাত্র ৯.৪ ওভারে তাড়া করে ফেলে ইংল্যান্ড।

যুক্তরাষ্ট্রের বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দিয়ে ৩৮ বলে ৭ ছক্কা ও ৬ চারে ৮৩ রানের বিষ্ফোরক ইনিংস খেলে অপরাজিত থাকেন বাটলার। তাঁর সঙ্গী ফিল সল্ট ২১ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন।