NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

বাংলাদেশিদের জন্য ই-মেডিক্যাল ভিসা চালুর ঘোষণা ভারতের


খবর   প্রকাশিত:  ২৩ জুন, ২০২৪, ০১:৩০ এএম

বাংলাদেশিদের জন্য ই-মেডিক্যাল ভিসা চালুর ঘোষণা ভারতের

বাংলাদেশিদের জন্য ই-মেডিক্যাল ভিসা চালুর ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা ছাড়া রংপুরে নতুন একটি এসিসট্যান্ট হাইকমিশন খুলতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। 

আজ শনিবার (২২ জুন) দিল্লির হায়দরাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন তিনি। 

বৈঠক পরবর্তীত সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদি বলেন, ‘চিকিৎসার জন্য ভারতে আগমনকারী বাংলাদেশিদের জন্য দেশটি ই-মেডিক্যাল ভিসা সুবিধা চালু করবে।

আমরা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলবাসীর সুবিধার জন্য রংপুরে একটি নতুন এসিসট্যান্ট হাইকমিশন খোলার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছি। বাংলাদেশ ভারতের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী এবং বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক সর্বোচ্চ অগ্রাধিকার দেই।’

 

এরআগে আজ সকালে দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

হায়দরাবাদ হাউসে বৈঠক শেষে নরেন্দ্র মোদির দেওয়া মধ্যাহ্নভোজ অংশ নেন শেখ হাসিনা। 

 

বিকেলে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখারের কার্যালয়ে তার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এরপর তিনি পুনরায় ভারতের রাষ্ট্রপতি ভবনে যাবেন। সেখানে তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে একান্ত সাক্ষাৎ করবেন।