NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

যোগ দিবস পালন করতে শ্রীনগরে মোদী


খবর   প্রকাশিত:  ২২ জুন, ২০২৪, ১২:৩১ এএম

যোগ দিবস পালন করতে শ্রীনগরে মোদী

জম্মু ও কাশ্মীরে দশম আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এই প্রথমবার ভূস্বর্গে গেলেন তিনি।

শুক্রবার (২১ জুন) সেখানেই বিশেষ অনুষ্ঠানে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী। শ্রীনগর থেকে দেশবাসীর উদ্দেশে দিলেন বিশেষ বার্তা। এদিন শুধু ভারতেই নয়, বিশ্বের নানাপ্রান্তে পালিত হচ্ছে যোগ দিবস।

 

আজ ১০ বছর পূর্ণ হয়েছে আন্তর্জাতিক যোগ দিবসের। এই বছরের যোগ দিবসের থিম, নিজের ও সমাজের জন্য যোগ। ব্যক্তি মঙ্গল ও সামাজিক সম্প্রীতি উভয়ই বৃদ্ধিতে যোগের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে।

 

এ বছরের বিশেষ এই দিনের লক্ষ্য, তরুণ মন ও দেহের ওপর যোগের গভীর প্রভাব তুলে ধরা। হাজার হাজার মানুষকে যোগব্যায়াম অনুশীলনে একত্রিত করা, বিশ্বব্যাপী স্বাস্থ্য ও সুস্থতার প্রচার করা।

গতকাল থেকেই এই বিশেষ দিন পালনের তোরজোড় শুরু হয়েছিল। প্রথমে ঠিক ছিল শ্রীনগরের হৃদয়ে ডাল লেকের ধারে শুক্রবার ভোর সাড়ে ৬টা থেকে যোগ দিবসের অনুষ্ঠান শুরু হবে। সবার সঙ্গে সেখানে যোগ দেবেন মোদী। কিন্তু বাদ সাধে ভারী বৃষ্টি। তাই পরিকল্পনা বদলে ডাল লেকের তীরে শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ভেতরে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সেখানে অংশ নিয়ে মোদী বলেন, যোগ দিবসে দেশবাসী ও বিশ্বের প্রতিটি কোণে যোগব্যায়াম অনুশীলন করা মানুষকে শুভেচ্ছা জানাই। আন্তর্জাতিক যোগ দিবস আজ ১০ বছরের একটি ঐতিহাসিক যাত্রা পূর্ণ করেছে। ২০১৪ সালে, আমি জাতিসংঘে আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তাব দিয়েছিলাম। ভারতের এই প্রস্তাবটি ১৭৭টি দেশ সমর্থন করেছিল।

 

তিনি বলেন, তারপর থেকে যোগ দিবস পালিত হয়ে আসছে। নতুন রেকর্ড গড়ছে। বিশ্ব দেখছে যোগের মাধ্যমে নতুন অর্থনীতির পথ প্রশস্ত হচ্ছে। ভারতে ঋষিকেশ ও কাশী থেকে কেরালা পর্যন্ত যোগের মাধ্যমে পর্যটনের একটি নতুন সংযোগ দেখা যাচ্ছে। সারা বিশ্ব থেকে পর্যটকরা ভারতে আসছেন। কারণ তারা এদেশে সঠিক পদ্ধতিতে যোগব্যায়াম শিখতে চান।