NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

তাইওয়ানের কাছে ৩৬ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ২১ জুন, ২০২৪, ০১:২৮ এএম

তাইওয়ানের কাছে ৩৬ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

তাইওয়ানের কাছে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। যার আনুমানিক মূল্য ৩৬ কোটি মার্কিন ডলার। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এর অনুমোদন দিয়েছে। পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি এ তথ্য জানিয়েছে।

চীনের হুঁশিয়ারি উপেক্ষা করেই তাইওয়ানকে অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাইওয়ানের প্রতিরক্ষা ব্যবস্থা জোরালো করতেই এই সহায়তা দেওয়া হচ্ছে।

 

যদিও তাইওয়ানের বিরুদ্ধে সামরিক চাপ ক্রমেই বাড়াচ্ছে চীন। দ্বীপ অঞ্চলটিকে ঘিরে প্রায়ই সামরিক মহড়া চালায় বেইজিং।

 

ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, এতে একদিকে যেমন তাইওয়ানের নিরাপত্তা বাড়বে, তেমনি অঞ্চলের স্থিতিশীলতা, সামরিক ভারসাম্য ও অর্থনৈতিক অগ্রগতি হবে।

এদিকে অস্ত্র বিক্রি বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। যদিও এর আগে বিলম্বের অভিযোগ তুলেছিল চীনের স্বায়ত্তশাসিত অঞ্চলটি।

এদিকে উত্তর কোরিয়া সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (১৯ জুন) সকালের দিকে পিয়ংইয়ং পৌঁছান তিনি। বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষা করছিলেন কিম জং উন। পরে সেখানে পুতিনকে স্বাগত জানান কিম।

 

জানা গেছে, এরই মধ্যে ভ্লাদিমির পুতিন ও কিম জং উনের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়ে গেছে। উত্তর কোরিয়ার রাজধানীতে অনুষ্ঠিত এই বৈঠকে গুরুত্ব পাবে প্রতিরক্ষা ও অর্থনীতি।