NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

ঈদের ৫ দিনে সড়কে ঝরল ৯২ প্রাণ


খবর   প্রকাশিত:  ২০ জুন, ২০২৪, ০১:২৮ এএম

ঈদের ৫ দিনে সড়কে ঝরল ৯২ প্রাণ

ঈদযাত্রার পাঁচ দিনে সড়কে ৯২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গত ১৩ জুন থেকে ১৭ জুন পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে সড়ক দুর্ঘটনায় এসব মৃত্যু হয়েছে।

বিআরটিএর রোড সেফটি বিভাগের পরিচালক শেখ মোহাম্মদ মাহমুব-ই-রাব্বানী কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।


 

বিআরটিএর তথ্য অনুযায়ী, এই সময়ে সড়কে দুর্ঘটনা ঘটেছে ৯৫টি।

এতে ৯২ জনের প্রাণহানি হয়েছে। সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১০৪ জন।

 

তবে নৌ ও রেলপথে দুর্ঘটনা ও হতাহতের খবর জানা যায়নি।

সাধারণত ঈদের আগের সাত দিন, ঈদের পরের সাতদিন এবং ঈদের দিন, মোট ১৫ দিনকে ঈদযাত্রা হিসেবে ধরা হয়।

সে হিসেবে ঈদযাত্রার সড়কে হতাহতের মোট তথ্য পেতে আরো অপেক্ষা করতে হবে।