NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

‘পরিবার নিয়ে খারাপ মন্তব্য’ করায় সমর্থকের দিকে তেড়ে গেলেন হারিস


খবর   প্রকাশিত:  ১৯ জুন, ২০২৪, ১২:৪২ পিএম

‘পরিবার নিয়ে খারাপ মন্তব্য’ করায় সমর্থকের দিকে তেড়ে গেলেন হারিস

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে গত আসরের ফাইনালিস্ট পাকিস্তান। এ নিয়ে দলটির সমর্থকদের ক্ষোভ অনেক। ওই হতাশার বহিঃপ্রকাশ ঘটলো হারিস রউফের সঙ্গে। উত্ত্যক্ত করার জেরে সমর্থকের দিকে তেড়ে যান পাকিস্তানি পেসার। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রে টিম হোটেলের বাইরেই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হারিস রউফ তার স্ত্রীর সঙ্গে ছিলেন‌। এমন সময় উল্টোদিক থেকে তাকে উদ্দেশ্য করে কিছু একটা বলেন ওই সমর্থক। এরপর তার দিকে তেড়ে যান হারিস।

 

তেড়ে যাওয়ার সময়ে তার পায়ের জুতাও খুলে যায়। এ সময় হারিসকে আটকে রাখার চেষ্টা করেন তার স্ত্রী ও আরও বেশ কয়েকজন। তবে তাদের পাশ কাটিয়ে ওই কটাক্ষকারী ব্যক্তির কাছে গিয়ে তাকে শাসিয়েছেন হারিস। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন হারিস।

এক্সে (সাবেক টুইটার) হারিস লিখেছেন, ‘আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা করবো না বলেই সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে ঘটনাটি যখন সবার সামনে চলেই এসেছে। ঘটনার ভিডিও যখন বাইরে এসেই গিয়েছে, আমি মনে করি, এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিষয়টি নিয়ে মুখ খোলার সময় এসেছে।’

 

পাকিস্তান পেসার লেখেন, ‘আমরা যেহেতু পাবলিক ফিগার, তাই মানুষের কাছ থেকে সব ধরনের ফিডব্যাক পাওয়ার জন্য আমাদের তৈরি থাকতে হয়। তাদের পূর্ণ অধিকার রয়েছে আমাদের সমালোচনা করার। তবে আমার পরিবার, আমার বাবা-মাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে আমি জবাব দিতে এক মুহূর্তও ভাববো না। একজন ব্যক্তি ও তার পরিবারের ওপর সম্পূর্ণ শ্রদ্ধা জানানো খুব গুরুত্বপূর্ণ। সে যেই পেশাতেই থাকুক না কেন। তার প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত।’