NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

ছক্কা মারার রেকর্ডে গেইলকে ছাড়িয়ে গেলেন পুরান


খবর   প্রকাশিত:  ১৯ জুন, ২০২৪, ১০:৫৫ এএম

ছক্কা মারার রেকর্ডে গেইলকে ছাড়িয়ে গেলেন পুরান

ছক্কা মারার জন্য বিখ্যাত ছিলেন ক্রিস গেইল। প্রতিপক্ষ, উইকেট যেমনই হোক বল গ্যালারিতে পাঠাতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন তিনি। তাকেও কি না ছাড়িয়ে গেলেন নিকোলাস পুরান! আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটার এখন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করে পুরানের ঝড়ে ৫ উইকেট হারিয়ে ২১৮ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। ৬ চার ও ৮ ছক্কায় ৫৩ বলে ৯৮ রান করেন তিনি। শেষ অবধি ১০৪ রানের জয় পায় ক্যারিবীয়রা।

 

এই ৮ ছক্কা মারার পথেই গেইলকে ছাড়িয়ে যান পুরান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন ১২৮টি ছক্কা তার, গেইলের ১২৪টি। পুরানের বাইরে সবমিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছক্কা বেশি আছে কেবল রোহিত শর্মা (১৯৪), মার্টিন গাপ্টিল (১৭৩), জশ বাটলার (১৩০) ও গ্লেন ম্যাক্সওয়েলের (১২৯)।

সবমিলিয়ে টি-টোয়েন্টিতে পুরানের ছক্কার সংখ্যা ৫০২। এই রেকর্ডে অবশ্য গেইলের চেয়ে বেশ পিছিয়ে আছেন পুরান। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ১০৫৬টি ছক্কা গেইলের, পুরানের ৫০২টি। পাঁচশের বেশি ছক্কা আছে কিরোন পোলার্ড, আন্দ্রে রাসেল, কলিন মুনরো ও রোহিত শর্মার।

 

এদিন আজমতউল্লাহ ওমরজাইয়ের করা চতুর্থ ওভারে ৩৬ রান আসে। পঞ্চম বোলার হিসেবে এই লজ্জার রেকর্ডে নাম লেখান ওমরজাই। পুরানের ঝড়ে ভর করে বিশ্বকাপে পাওয়ার প্লে-তে সবচেয়ে বেশি রান করার কৃতিত্ব দেখায় ওয়েস্ট ইন্ডিজ। ছয় ওভারে তারা তোলে ৯২ রান।