NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন নেতানিয়াহু


খবর   প্রকাশিত:  ১৮ জুন, ২০২৪, ০১:৪২ এএম

যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ছয় সদস্যের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন। একজন ইসরায়েলি কর্মকর্তা সোমবার এ কথা বলেছেন বলে রয়টার্স জানিয়েছে।

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সরকার থেকে মধ্যপন্থী সাবেক জেনারেল বেনি গ্যান্টজের বিদায় নেওয়ার পর নেতানিয়াহুর এ পদক্ষেপ ব্যাপকভাবে প্রত্যাশিত ছিল। নেতানিয়াহু এখন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট, যুদ্ধকালীন মন্ত্রিসভার কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমারসহ মন্ত্রীদের একটি ছোট দলের সঙ্গে গাজা যুদ্ধের বিষয়ে পরামর্শ করবেন বলে আশা করা হচ্ছে।

 

গত অক্টোবরে যুদ্ধের শুরুতে গ্যান্টজ নেতানিয়াহুর জাতীয় ঐক্য সরকারে যোগদানের পর ফোরামটি গঠন করা হয়। পাশাপাশি গ্যান্টজের অংশীদার গাদি আইজেনকোট এবং ধর্মীয় দল শাসের প্রধান আরিয়েহ ডেরিকে পর্যবেক্ষক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। গ্যান্টজ ও আইজেনকোট গত সপ্তাহেই সরকার ছেড়েছেন। তাদের মতে, গাজা যুদ্ধের কৌশল তৈরিতে নেতানিয়াহু ব্যর্থ হয়েছেন।