NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

নতুন রকেট ইঞ্জিন সিস্টেমের সফল পরীক্ষা চীনের


খবর   প্রকাশিত:  ১৬ জুন, ২০২৪, ০৪:১১ পিএম

নতুন রকেট ইঞ্জিন সিস্টেমের সফল পরীক্ষা চীনের

চীনের তৈরি একটি নতুন ইঞ্জিন সিস্টেম গ্রাউন্ড টেস্টে সফল হয়েছে। এতে করে ২০৩০ সালের মধ্যে চাঁদে গবেষণা স্টেশনের ভিত্তি স্থাপনে চীনের যে প্রত্যাশা রয়েছে, তার পথ প্রশস্ত হলো।

তিনটি ওয়াইএফ-১০০কে ইঞ্জিনের সমন্বয়ে গঠিত সিস্টেমটি লং মার্চ-১০ এর প্রথম ধাপে সংযুক্ত করা হবে। তিন ধাপের রকেটটিতে ২৭ টন পর্যন্ত পেলোড পৃথিবী থেকে চাঁদের ‘স্থানান্তর কক্ষপথে’ বহন করা যাবে।

সাম্প্রতিক চন্দ্রাভিযানে ব্যবহৃত লং মার্চ-৫ এর তুলনায় নতুন রকেটের সক্ষমতা অনেক বেশি। লং মার্চ-৫ সাম্প্রতিক ছাং’এ-৬ মিশনে চাঁদে ৮ টন পেলোড বহন করেছিল।

 

সাম্প্রতিক এ পরীক্ষায় গুচ্ছ ইঞ্জিনগুলো একযোগে ৩৮২ টনের বল তৈরি করেছে। আগের চেয়ে যা ১ দশমিক ৬ গুণ বেশি।

লং মার্চ-১০ এর উচ্চতা ৯২ দশমিক ৫ মিটার। উত্তোলনের সময় ওজন হবে প্রায় দুই হাজার ১৮৯ টন। দ্রুত এর পরবর্তী ধাপের পরীক্ষা হবে। তখন প্রথম পর্যায়ের প্রপালশন সিস্টেমের দ্বিতীয় গ্রাউন্ড টেস্টও হবে।