NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

কোকা-কোলার বিজ্ঞাপন বিতর্কে ২ অভিনেতাকে লিগ্যাল নোটিশ


খবর   প্রকাশিত:  ১৮ জুন, ২০২৪, ০৩:৫৩ এএম

কোকা-কোলার বিজ্ঞাপন বিতর্কে ২ অভিনেতাকে লিগ্যাল নোটিশ

কোকা-কোলা বাংলাদেশের একটি বিজ্ঞাপন নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে ছিলেন অভিনেতা শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মা। বিজ্ঞাপনটি প্রকাশের পর থেকেই দর্শকদের তোপের মুখে পড়েন এই দুই অভিনেতা। এবার দুজনের নামে পাঠানো হলো লিগ্যাল নোটিশ।

 

কোকা-কোলা বিজ্ঞাপন বিতর্কে শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ময়মনসিংহের আইনজীবী এম আহসান উদ্দিন। শুক্রবার (১৪ জুন) রাতে তিনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

নোটিশে আইনজীবী বলেছেন, কোকা-কোলার বিতর্কিত বিজ্ঞাপনে অংশ নিয়ে অভিনেতা শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মা বাংলাদেশের সাধারণ জনগণের অনুভূতিতে আঘাত দিয়েছেন। সেই সঙ্গে তারা আর্থিকভাবে লাভবান হয়ে মানবতাবিরোধীদের পক্ষাবলম্বন করেছেন।

এমন পরিস্থিতিতে দেশের আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই অবস্থায় আগামী সাত দিনের মধ্যে অভিনেতা শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মাকে সংবাদ সম্মেলন করে এই বিষয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে হবে। অন্যথায় কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা-ও জানাতে হবে।

 

ফিলিস্তিন-ইসরায়েল ইস্যু নিয়ে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও কোকা-কোলা বয়কটের ডাক দিয়েছে সাধারণ জনগণ।

এদিকে এর মাঝে কোকা-কোলা বাংলাদেশের সেই বিজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। ইতিমধ্যে বিজ্ঞাপনটিতে অভিনয় করার প্রসঙ্গে দর্শকদের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন দুই অভিনেতা।