NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

জি-৭ সম্মেলন বাইডেন-ট্রুডোর সঙ্গে মোদীর সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ১৭ জুন, ২০২৪, ০৪:০৭ পিএম

জি-৭ সম্মেলন বাইডেন-ট্রুডোর সঙ্গে মোদীর সাক্ষাৎ

ইতালিতে অনুষ্ঠিত এবারের জি-৭ সম্মেলনে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আন্তর্জাতিক এই সম্মেলনে উপস্থিত থাকেন বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রনেতারা।

সম্মেলনে যোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দেখেই জড়িয়ে ধরে সৌজন্য বিনিময় করেন মোদী, অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর হাতে হাত রেখে কথা বলতে দেখা যায় তাকে। শুধু তাই নয় সম্মেলনের ফাঁকেই বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সেরে নিয়েছেন তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া মোদী।

 

তৃতীয়বার প্রধানমন্ত্রীর আসনে বসার পর এটাই মোদীর প্রথম বিদেশ সফর। ইতালির প্রধানমন্ত্রীর জর্জিয়া মেলোনির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসাবে ৫০তম জি-৭ সামিটে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী।

 

এই সম্মেলনের মাঝেই শুক্রবার (১৪ জুন) বাইডেনের সঙ্গে দেখা করেন মোদী। দীর্ঘদিন পর বাইডেনকে দেখে জড়িয়ে ধরেন তিনি। এর পর বৈঠকে বসেন দুজনে। যা নিয়ে এক্স হ্যান্ডেলে লেখেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ সবসময়ই খুব আনন্দের। আগামী দিনে দুদেশের সম্পর্ক আরও মজবুত করতে ও বিশ্বের উন্নতি সাধনে আমরা একযোগে কাজ করবো।

অন্যদিকে মোদীকে কথা বলতে দেখা যায় ট্রুডোর সঙ্গেও। হাতে হাত রেখে সৌজন্য বিনিময় করেন তারা। এবারের লোকসভা নির্বাচনে জয়লাভ করার জন্য মোদীকে অভিনন্দন জানিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী।

কিন্তু শুভেচ্ছাবার্তায় ভারতকে ‘খোঁচা’ দিয়েছিলেন তিনি। তুলেছিলেন মানবাধিকার প্রসঙ্গ। যার উত্তরে ধন্যবাদ জানিয়েও পাল্টা দিয়েছিলেন মোদীও। মনে করিয়ে দিয়েছিলেন, একযোগে কাজ করতে গেলে পারস্পরিক সম্মান বজায় রাখা সবার আগে জরুরি।

 

তবে আগামী দিনে দুদেশের সম্পর্কের উন্নতি ঘটিয়ে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছিলেন দুজনেই। খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার পর থেকেই ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কে চির ধরে। তাই ইতালিতে মোদি-ট্রুডোর সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

 

স্থানীয় সময় শনিবার (১৫ জুন) সম্মেলন শেষ হওয়ার কথা। ফলে এরই মধ্যে ইতালি ছাড়াতে শুরু করেছেন বিশ্ব নেতারা।