NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

মেসি ম্যাজিকে গুয়াতেমালাকে হেসে খেলে হারালো আর্জেন্টিনা


খবর   প্রকাশিত:  ১৭ জুন, ২০২৪, ১০:৪৫ পিএম

মেসি ম্যাজিকে গুয়াতেমালাকে হেসে খেলে হারালো আর্জেন্টিনা

গুয়াতেমালার বিপক্ষে শুরু থেকেই লিওনেল মেসি খেলবেন সেটি আগের দিনই নিশ্চিত করেছিলেন কোচ স্কালোনি। মেসি খেললে আর্জেন্টিনা দল যে কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে সেটি আবারো প্রমাণ পেল সবাই। মেসি ও লাউতারো মার্টিনেজের জোড়া গোলে গুয়াতেমালাকে ৪-১ গোলের ব্যবধানে হারালো আর্জেন্টিনা।

পরীক্ষা নিরীক্ষার প্রীতি ম্যাচে ডি মারিয়া ও আলভারেজকে ছাড়াই খেলতে নামে আর্জেন্টিনা। সবাইকে চমকে ম্যাচের ৪র্থ মিনিটেই এগিয়ে যায় গুয়াতেমালা। লিসান্দ্রো মার্টিনেজের আত্মঘাতী গোলে লিড পায় তারা।

 

গোল খেয়ে যেন মরিয়া হয়ে ওঠে আলবিসেলেস্তারা। ম্যাচের ১২ নিনিটে প্রতিপক্ষের গোলরক্ষক্ক ভুল পাস দিলে মেসি গোলমুখের সামনে থেকে গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান।

বল পায়ে আর্জেন্টাইনরা ছন্দে থাকলেও গোলের সুযোগ তৈরি করতে পারছিল না। তবে প্রথমার্ধের ৩৯ মিনিটের মাথায় কারবোনিকে ডিবক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে গোল করে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ।

 

দ্বিতীয়ার্ধে বিরতি থেকে ফিরে আক্রমণের ধারা বজায় রাখে আর্জেন্টিনা। ৬৬ মিনিটে মেসির পাস থেকে আবারো গোল করেন লাউতারো।

 

৭৭ মিনিটে বদলি হিসেবে নামা ডি মারিয়ার ডিফেন্স চেরা পাস থেকে দলকে ৪-১ ব্যবধানে এগিয়ে দেন লিওনেল মেসি। বড় জয়ে কোপা আমেরিকার আগে স্বস্তিতেই থাকবে আর্জেন্টিনা।