NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

কলকাতায় শপিংমলে ভয়াবহ আগুন


খবর   প্রকাশিত:  ১৪ জুন, ২০২৪, ১১:২৪ পিএম

কলকাতায় শপিংমলে ভয়াবহ আগুন

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার (১৪ জুন) দুপুরে কলকাতার অ্যাক্রপলিস শপিংমলে বিধ্বংসী ওই আগুন লাগে। তবে এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, অ্যাক্রপলিস শপিংমলের চার তলায় ‘ফুড কোর্টে’র সঙ্গেই একটা সিনেমা হল রয়েছে। সপ্তাহের শেষ দিন হওয়ায় অনেকেই হলে ভিড় জমিয়েছিলেন। সেময় হঠাৎ করেই অগ্নিকাণ্ড ঘটে।

 

আগুন দ্রুতই ওই ফুড কোর্টসহ শপিংমলের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর ১৫টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করেন দমকল বাহিনীর সদস্যরা। কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।

আগুন লাগার সঙ্গে সঙ্গে চার তলায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। ওই অবস্থাতেই আতঙ্কিত লোকজন সিঁড়ি দিয়ে নীচে নামতে থাকেন। ধোয়ার কারণে কয়েকজন আবার অসুস্থও হয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীদের একজন জানান, শপিংমলের তিনটি তলাজুড়ে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। সেখানে উপস্থিত অনেকেরই শ্বাসকষ্ট শুরু হয়। সেসময় অসুস্থদের পাঁজাকোলা করে সিঁড়ি দিয়ে নামিয়ে আনা হয়। নামানো হয় বাকিদেরও।

শপিংমলটির চার তলায় ‘ফুড কোর্টে’র সঙ্গেই একটা সিনেমা হল রয়েছে। সপ্তাহের শেষ দিন হওয়ায় অনেকেই হলে ভিড় জমিয়েছিলেন। কালো ধোঁয়া দেখেই আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত সকলের মধ্যে।

দমকল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার কারণে মলের সব বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ফলে ভেন্টিলেশন শ্যাফ্টও বন্ধ হয়ে যায়। ধোঁয়ায় ভরে যায় পুরো শপিং মল। ধোয়া বের করে দিতে মলের কাচ ভেঙে ফেলেন দমকল বাহিনীর কর্মীরা। ধোয়ার পরিমাণ এতটাই বেশি ছিল যে আগুন নিয়ন্ত্রণে সমস্যায় পড়তে হয় দমকল বাহিনীর কর্মীদের।

 

পুলিশ ও দমকল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন এখন নিয়ন্ত্রণেই বলে যায়। ভেতরে আর কেউ আটকে নেই। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি জানিয়েছেন, আগুন লাগার কারণ তদন্ত করা হবে। তদন্তে ফরেনসিক দলকেও কাজে লাগানো হবে।