NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

সাকিব ম্যাচ জিতিয়ে বললেন, ‘আজকে আমার দিন ছিল’


খবর   প্রকাশিত:  ১৪ জুন, ২০২৪, ০৯:০৬ এএম

সাকিব ম্যাচ জিতিয়ে বললেন, ‘আজকে আমার দিন ছিল’

সমালোচনার খরস্রোত থেকে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, দেড় যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে সেটা বারংবার করে দেখিয়েছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের মধ্যে এবারও যখন তাঁর পারফরম্যান্স তালানীতে, সমালোচনায় জর্জরিত সাকিব। তখন ব্যাট হাতে অনবদ্য এক ইনিংস খেলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। প্রায় দুই বছর পর টি-টোয়েন্টিতে ফিফটি করে ৪৬ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন সাকিব।

তাঁর এই ইনিংসের কল্যাণে নেদারল্যান্ডসের বিপক্ষে জিতেছে বাংলাদেশ।

 

ম্যাচসেরা হয়ে সংবাদ সম্মেলনে এসে সাকিব জানান, আজ তার দিন ছিল। এক প্রশ্নের জবাবে বলেন, ‘নিজেরটা নিয়ে আসলে কখনো চিন্তিত ছিলাম না ক্যারিয়ারে। আমি মনে করি না যে আমি কখনও এই চিন্তা করেছি।

দলের জন্য যদি অবদান রাখতে পারি তাহলে এটা ভালো লাগে। আজকে আমার দিন ছিল আমি করতে পেরেছি। সামনে হয়ত অন্য কারও দিন আসবে।’

 

ধারণা করা হচ্ছিল সেন্ট ভিনসেন্টের উইকেটের ধরণ অনুযায়ী বল হাতে সাফল্য পেতে পারেন সাকিব।

তবে হলো উল্টোটা। ব্যাটিং বিভাগের দুর্গতির সময়ে জ্বলে উঠলেন তিনি। চারে নেমে দায়িত্ব নিয়ে নিজের ইনিংস যেমন বড় করেন সাকিব, তেমনি দলীয় সংগ্রহও বাড়িয়ে নেন তিনি।

 

নিজের ইনিংসটি বিশ্লেষণ করতে গিয়ে বলেন, ‘দলের জন্য অবদান রাখতে পারলে তো সবসময় ভালো লাগে। গুরুত্বপূর্ন ছিল শীর্ষ চার থেকে কেউ একজন বড় স্কোর করা কিংবা বেশি সময় ব্যাটিং করা, আজকে আমার দিন ছিল আলহামদুলিল্লাহ আমি করতে পেরেছি।

হয়ত পরে অন্য কারও সময় আসবে, তার করতে হবে। এভাবে আসলে টি-টোয়েন্টি ম্যাচ যায়। টি-টোয়েন্টি ম্যাচ আসলে পারফরম্যান্সমুখী চিন্তা কেউ করে বলে আমার কাছে মনে হয় না।’