NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

মির্জাপুর থ্রি’র মুক্তির তারিখ ঘোষণা


খবর   প্রকাশিত:  ১২ জুন, ২০২৪, ০৬:০৫ পিএম

মির্জাপুর থ্রি’র মুক্তির তারিখ ঘোষণা

ভারতের সর্বাধিক জনপ্রিয় ওয়েব সিরিজের তালিকায় সবার ওপরেই থাকবে মির্জাপুরের নাম। পর পর দুটি সফল সিজনের পর ভক্তরা মুখিয়ে রয়েছে এর তৃতীয় সিজনের জন্য। কবে আসবে ক্রাইম-ড্রামা সিরিজ ‘মির্জাপুর থ্রি’? এই প্রশ্নই ঘুরছিল সিনেমাপ্রেমীদের মনে। নির্মাতারাও একের পর এক ধাঁধা দিয়ে ভক্তদের মুক্তির দিন বুঝে নেওয়ার কথা বলেছেন।

 

অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটতে চলেছে। ‘মির্জাপুর’-এর তৃতীয় সিজন মুক্তির তারিখ জানিয়েছে নির্মাতারা। আগামী ৫ জুলাই স্ট্রিমিং হবে মির্জাপুর-এর তৃতীয় সিজন।

সম্প্রতি নিজেদের জনপ্রিয় তিন সিরিজ ‘মির্জাপুর’, ‘পঞ্চায়েত’, ‘পাতাললোক’ আনার ঘোষণা দেয় আমাজন প্রাইম ভিডিও।

এরপর থেকেই তারিখের অপেক্ষায় ছিলেন ভক্তরা। ‘পঞ্চায়েত’ মুক্তির পর এবার জানা গেল ‘মির্জাপুর থ্রি’র মুক্তির তারিখ। তারিখ ঘোষণা করে অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে একটি নতুন পোস্টার প্রকাশ করেছে প্রাইম ভিডিও। পোস্টারটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘মির্জাপুর সিজন ৩ মুক্তির প্রস্তুতি শেষ।
তারিখটি এখনই লিখে রাখুন। মির্জাপুর প্রাইমে আসছে আগামী ৫ জুলাই।’

 

মির্জাপুরের প্রথম সিজনটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালের ১৬ নভেম্বর। প্রথম সিজনেই বাজিমাত করে সিরিজটি। এরপর দ্বিতীয় সিজন মুক্তি পেয়েছিল ২০২০ সালের অক্টোবরে।

গতবছর ডিসেম্বর মাসে এর তৃতীয় সিজনের শুটিং শেষ হয়। এতে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, দিব্যেন্দু, রাসিকা দুগ্গল এবং শ্বেতা ত্রিপাঠির মতো তারকা।