NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

ময়মনসিংহের মেয়েকে বিয়ে করলেন মুনিম শাহরিয়ার


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:১২ পিএম

>
ময়মনসিংহের মেয়েকে বিয়ে করলেন মুনিম শাহরিয়ার

বিয়ে পিঁড়িতে বসলেন বাংলাদেশ জাতীয় দলের তরুণ ওপেনার মুনিম শাহরিয়ার। গত শুক্রবার (২২ জুলাই) ময়মনসিংহের মেয়ে ইফাত কথার সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

আজ রোববার (২৪ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন মুনিম। স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে মুনিম ক্যাপশনে লিখেছেন, ‘গত ২২ জুলাই আমি বিয়ে করেছি। সবকিছু রাতারাতি হওয়াতে আমি কাউকেই দাওয়াত দিতে পারিনি। ইনশাআল্লাহ, সামনে অনুষ্ঠান করা হবে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সকলকে রহমত দান করুন।’ কনে ইফাত কথা বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন।

 

বিয়ের দিনেই বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের দল ডাক পেয়েছেন মুনিম। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছেন তিনি। আগামী ২৭ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশে দলের সঙ্গে রওয়ানা হবেন তিনি।

চলতি বছরের মার্চে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টির মাধ্যমে জাতীয় দলের হয়ে অভিষেক হয় মুনিমের। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি দলেও ছিলেন তিনি।