NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোনিয়া গান্ধীর সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ১০ জুন, ২০২৪, ১১:১৪ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোনিয়া গান্ধীর সাক্ষাৎ

নয়াদিল্লি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পার্লামেন্টের রাজ্যসভা সদস্য ও কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী।

সোমবার (১০ জুন) বিকেলে আইটিসি মৌর্য হোটেলে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন সোনিয়া।

 

এ সময় সোনিয়া গান্ধীর পুত্র ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধী উপস্থিত ছিলেন।

এর আগে রোববার (৯ জুন) রাতে তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী। শপথগ্রহণ অনুষ্ঠান শেষে নরেন্দ্র মোদী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একান্ত সাক্ষাতে মিলিত হন। ওই রাতেই ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

 

এছাড়া সোমবার শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহ ও ভারতের ইউনিয়ন মন্ত্রী এস জয়শঙ্কর শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ৮ জুন নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদীর আমন্ত্রণে তার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি সফরে গেছেন প্রধানমন্ত্রী।

 

৯ জুন সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি ভবনে সারাবিশ্ব থেকে আগত প্রায় আট হাজার অতিথির সঙ্গে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কন্যা ও বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এ সময় তার সঙ্গে ছিলেন।