NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

বিজেপির বর্ষীয়ান নেতা এল কে আদভানির সঙ্গে শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ১০ জুন, ২০২৪, ০১:৪৫ পিএম

বিজেপির বর্ষীয়ান নেতা এল কে আদভানির সঙ্গে শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার বিজেপির ৯৬ বছর বয়সী সিনিয়র নেতা লাল কৃষ্ণ আদভানির সঙ্গে তার বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান বাসসকে বলেন, ‘বৈঠকে উভয় নেতা তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেন।’এ ছাড়াও তারা সৌহার্দ্য বিনিময় ও অতীতের স্মৃতি রোমন্থন করেন।

সন্ধ্যায় টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার নয়াদিল্লি পৌঁছেছেন।

বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস, নেপাল ও ভুটানের শীর্ষ নেতারা শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

 

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাসস্থলে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।