NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

ঘূর্ণিঝড় রিমালে স্থগিত ১৯ উপজেলায় ভোট চলছে


খবর   প্রকাশিত:  ০৯ জুন, ২০২৪, ০৭:৪৯ পিএম

ঘূর্ণিঝড় রিমালে স্থগিত ১৯ উপজেলায় ভোট চলছে

ঘূর্ণিঝড়ের কারণে স্থগিত হওয়া দেশের ১৯ উপজেলা পরিষদে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে এক উপজেলায় ইভিএমে এবং বাকি ১৮ উপজেলায় ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হচ্ছে।

রোববার (৯ জুন) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

 

ইসির জনসংযোগ বিভাগের পরিচালক মো. শরিফুল আলম শনিবার জানান, ‘এই ১৯ উপজেলায় তৃতীয় ধাপে ২৯ মে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। ঘূর্ণিঝড় রিমালের কারণে নির্বাচন স্থগিত করেছিল কমিশন। এর মধ্যে পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলায় ইভিএমে এবং বাকি ১৮ উপজেলায় ব্যালট পেপারে ভোট হবে।’

ইসি জানিয়েছে, ১৯ উপজেলায় ৩৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১১৯, ভাইস চেয়ারম্যান পদে ১৩২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭৯ জন রয়েছেন। এসব উপজেলায় কেন্দ্র রয়েছে এক হাজার ১৮১ ও ভোটার রয়েছেন ৩০ লাখ ৪৬ হাজার ৮৮ জন। ১৭৯ কেন্দ্রে শনিবার ব্যালট পৌঁছেছে। রোববার ভোরে এক হাজার ২টি কেন্দ্রে ব্যালট পাঠানো হয়।

 

যেসব উপজেলায় ভোট চলছে
নেত্রকোনার খালিয়াজুরী, বাগেরহাটের শরণখোলা, মোড়েলগঞ্জ ও মোংলা, খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া, বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া, পটুয়াখালীর পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকী, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার তজুমদ্দিন ও লালমোহন, ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া এবং বরগুনার বামনা ও পাথরঘাটা উপজেলা।