NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
Logo
logo

জাতীয় আর্চারিতে রোমানের ব্রোঞ্জ


খবর   প্রকাশিত:  ০৯ জুন, ২০২৪, ১০:৪৯ এএম

জাতীয় আর্চারিতে রোমানের ব্রোঞ্জ

জাতীয় দল থেকে হঠাৎ অবসরের ঘোষণা দিয়ে গত কিছুদিন আলোচনায় থাকা রোমান সানা জাতীয় আর্চারিতে খুব ভাল না করলেও খারাপ করেননি। বাংলাদেশ আনসারের হয়ে ব্রোঞ্জ জিতেছেন তিনি এবারের আসরে। আগেরবার সোনা জিতেছিলেন, কিন্তু এবার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারেননি তিনি হাকিম আহমেদের কাছে হেরে।

পুলিশ আর্চারি ক্লাবের হাকিম ও আনসারের সাকিব মোল্লা আছেন সোনার লড়াইয়ে।

সাকিব ফাইনালে উঠতে সেমিফাইনালে আব্দুল্লাহ আল রাফিকে হারিয়েছেন। পরে রাফিকে ৬-০ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন রোমান। রিকার্ভের বাছাইয়েও রোমান শীর্ষে ছিলেন না। শীর্ষ আর্চারদের চমকে দিয়ে সেই জায়গা নিয়েছিলেন সেনাবাহিনীর মোহাম্মদ ফয়সাল।
তরুণ এই আর্চার নকআউট রাউন্ডে বেশিদূর যেতে পারেননি। শেষ আটের ওঠার লড়াইয়ে হেরে যান আব্দুল্লাহ আল রাফির কাছে। বাছাইয়ে দ্বিতীয় হয়েছিলেন হাকিম আর তৃতীয় রোমান। রোমান শেষ পর্যন্ত সেই জায়গাটাই ধরে রেখেছেন।
তবে হাকিম আছেন সোনার লড়াইয়ে। সেমিফাইনালে ৭-৩ ব্যবধানে রোমানকে হারানোর আগে কোয়ার্টার ফাইনালে বিদায় করেন তিনি জাতীয় দলের আরেক আর্চার সাগর ইসলামকে। 

 

বিকেএসপিতে চলা এবারের জাতীয় আর্চারিতে মেয়েদের রিকার্ভে অবশ্য ফাইনালে উঠেছেন দিয়া সিদ্দিকী। সেমিফাইনালে হারিয়েছেন তিনি মোসাম্মৎ মনীষাকে। ফাইনালে দিয়ার প্রতিপক্ষ জ্যোতি মনি চাকমা।

সেমিফাইনালে জ্যোতিমনি হারিয়েছেন সীমা আক্তারকে। সীমা পরে ব্রোঞ্জ জিতেছেন মনীষাকে হারিয়ে।